রুপোর কয়েন, মিষ্টি, অনন্ত-রাধিকার বিয়েতে কী বিশেষ উপহার পেলেন রিলায়েন্সের কর্মীরা?

শুক্রবার অর্থাৎ ১২ জুলাই অবশেষে চার হাত এক হতে চলেছে মুকেশ আম্বানির ছোট ছেলে ও তাঁর বাগদত্তার। সেই মার্চ মাস থেকেই খবরের শিরোনামে রয়েছে অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়ে। মহা ধুমধাম করে প্রি ওয়েডিংয়ের পর শেষমেশ এসে গিয়েছে সেই শুভদিন যেখানে সাতপাকে বাঁধা পড়তে চলেছেন অনন্ত-রাধিকা।

আর এই মেগা ওয়েডিংয়ের সবকিছুই যে হতে চলেছে সম্পূর্ণ নিখুঁত, তা বলা বাহুল্য। রাধিকা মার্চেন্টের সঙ্গে অনন্ত আম্বানির বিবাহ উপলক্ষ্যে তারকা সমাগম মুম্বইতে। কিন্তু এতকিছুর মধ্যেও নিজের সংস্থার কর্মীদের কথা মোটেই ভুলে যাননি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানি।

anant radhika wedding


রিলায়েন্সের কর্মীদের জন্য উপহার হিসেবে পাঠানো হয়েছে বড় লাল বাক্স। যার ওপর সোনালি অক্ষরে লেখা রয়েছে অনন্ত ও রাধিকার নাম। সেইসঙ্গে লেখা রয়েছে বিশেষ বার্তাও। 'দেবী ও দেবতাদের ঐশ্বরিক কৃপায় অনন্ত ও রাধিকার শুভ বিবাহ সম্পন্ন হচ্ছে। শুভকামনা সহ, নীতা এবং মুকেশ আম্বানি।' বাক্সের মধ্যে রয়েছে চার প্রকারের আলু ভুজিয়া, সিউ ভাজা, চিঁড়ে ভাজা। এছাড়াও রয়েছে বিভিন্ন রকমের শুকনো মিষ্টি। রয়েছে একটি রৌপ্য মুদ্রাও। সম্প্রতি রিলায়েন্সে কর্মরত এক কর্মী স্যোশাল মিডিয়ায় পোস্ট করেছেন এই উপহারের বাক্সের ভিডিও। নিমেষে যা হয়ে গিয়েছে ভাইরাল। রিলায়েন্সের কর্মীরা তো বটেই, বিয়েতে উপস্থিত ভিভিআইপি অতিথিদের জন্যও থাকছে বিশেষ রিটার্ন গিফট। দেওয়া হবে কয়েক কোটি টাকার ঘড়ি। কাশ্মীর এবং বেনারস থেকে বিশেষ ভাবে অর্ডার দিয়ে বানিয়ে নিয়ে আসা শাল ও শাড়ি।

ইতিমধ্যেই সামনে এসেছে অনন্ত ও রাধিকার বিয়ের অতিথিদের জন্য কতটা এলাহী ব্যবস্থা থাকছে। অতিথি আপ্যায়নে বুক করা হয়েছে ১০০টি বিমান। তবে বিশেষ চমক থাকছে রিলায়েন্সের কর্মীদের উপহারের ক্ষেত্রেও। এই মেগা বিয়ের বিয়ের যাবতীয় দায়িত্ব নামী ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থা ডিএনএ এন্টারটেইনমেন্ট নেটওয়ার্ক প্রাইভেট লিমিটেড পরিচালনা করবে।

এখানেই শেষ নয়, এই অম্বানি পরিবারের বিয়ে বলে কথা, তাই বিয়ের সম্পূর্ণ অনুষ্ঠানে আম্বানি পরিবারের জন্য থাকছে জেড প্লাস নিরাপত্তা ব্যবস্থা। বাড়তি নিরাপত্তায় থাকছে ইন্টিগ্রেটেড সিকিউরিটি অপারেটিং সিস্টেম। ১০ এনএসজি কমান্ডো এবং পুলিশ অফিসার, ২০০ আন্তর্জাতিক নিরাপত্তারক্ষী, ১০০টিরও বেশি ট্রাফিক এবং মুম্বই পুলিশের নিরাপত্তা বাহিনী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+