অমিতাভ-ঋষির ছবির স্পেশ্যাল স্ক্রিনিং -এ রেখা! সঙ্গে এলেন নীতু ,দেখুন ভিডিও

'১০২ নট অউট' ছবি নিয়ে এতদিন বেশ ব্যস্ত ছিলেন বিগ বি অমিতাভ বচ্চন। ছবির গান তেকে ট্রেলার , সমস্ত কিছু মিলিয়েই বেশ আলোচনার মধ্য়ে রয়েছেন অমিতাভ ও ঋষি।

'১০২ নট অউট' ছবি নিয়ে এতদিন বেশ ব্যস্ত ছিলেন বিগ বি অমিতাভ বচ্চন। ছবির গান তেকে ট্রেলার , সমস্ত কিছু মিলিয়েই বেশ আলোচনার মধ্য়ে রয়েছেন অমিতাভ ও ঋষি। ছবি নিয়ে প্রচারের কাজেও বেশ ব্যস্ত দুই তারকা। এরই মধ্য়ে, হয়ে গেল ১০২ নট আউট-এর স্পেশ্যাল স্ক্রিনিং। আর সেজন্য় তারকায় ঠাসা ছিল আমন্ত্রিতদের তালিকা।

অমিতাভ-ঋষির ছবির স্পেশ্যাল স্ক্রিনিং -এ রেখা! সঙ্গে এলেন নীতু কাপুর

বহু দিন বাদে একসঙ্গে স্ক্রিনে আসতে চলেছেন অমিতাভ ও ঋষি কাপুর। ফলে বলিউড বেশ উদগ্রীব হয়ে রয়েছে ছবির জন্য। বৃহস্পতিবার ছিল ছবির স্পেশ্যাল স্ক্রিনিং। আর সেই উপলক্ষ্যে হাজির হন বলিউডের বহু তারকা। উপস্থিত হয়েছিলেন ঋষি কাপুরের স্ত্রী নীতু সিং। এসেছিলেন অভিনেত্রী রেখাও। আর রেখার গাড়ি অনুষ্ঠান হলের দিকে যেতেই ফ্ল্যাশবাল্বের ঝলকানি শুরু হয়ে যায়। প্রসঙ্গত, অমিতাভ বচ্চনের সঙ্গে রেখার সম্পর্ক ঘিরে একাদিক রটনা থেকে ঘটনা ইন্ডাস্ট্রিতে কান পাতলেই শোনা যায়!

ছবিতে এই ছবিতে বাবা ও ছেলের ভূমিকায় রয়েছেন অমিতাভ বচ্চন ও ঋষি কাপুর। ছবিতে অমিতাভকে দেখানো হয়েছে এক ১০২ বছরের বৃদ্ধ বাবার ভূমিকায়। আর তাঁর সঙ্গেই ছেলে ঋষি কাপুরের সারক্ষণই লেগে থাকে কোনও না কোনও সমস্যা , ঝামেলা। কিন্তু রাগী বা গম্ভীর ঋষিকে নানা খুনসুটি দিয়ে মাতিয়ে রাখেন বৃদ্ধ বাবা। সেই খুনসুটির ছবিই ধরা পড়বে ছবিতে। গল্পে দেখানো হয়েছে, ৭৪ বছরের সন্তান জীবনের এক অদ্ভুত সময়ে এসে একা বাঁচতে চাইছেন। কিন্তু তাতেই বাধ সাধছেন তাঁর বাবা। জীবনের এক অদ্ভুত লগ্নে বাবা-ছেলের সম্পর্কের খতিয়ান নিয়েই ছবি '১০২ নট আউট'। ছবিতে এক বাস্তবিক সমস্যাকে মজার মোড়কে তুলে ধরা হয়েছে। .

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+