Don-3: চমকের পর চমক, রণবীর সিংয়ের ডন-৩ নিয়ে বড় খবর শোনালেন ডিরেক্টর, শ্যুটিং শুরু কবে থেকে জেনে নিন
নতুন বছর পড়তেই বলিউডের একের পর এক আপকামিং প্রোজেক্ট প্রকাশ্যে আসতে শুরু করেছে। অ্যানিম্যাল-২ নিয়ে খবর প্রকাশ্যে আসতেই এবার ফারহান আখতারের ডন-৩ নিেয় বড় খবর প্রকাশ্যে এসেছে। গত বছরই ফারহান আখতার ঘোষণা করেছিলেন যে তাঁর ছবিতে এবার আর শাহরুখ খান নন রণবীর সিং অভিনয় করবেন।
অর্থাৎ ডনের ভূমিকায় অভিনয় করবেন রণবীর সিং। এই খবর প্রকাশ্যে আসার পরেই তুমুল সমালোচনা শুরু হয়ে গিয়েছিল। শাহরুখ খানের জায়গায় কীভাবে রণবীর সিংকে ডনের ভূমিকায় মানাবে তা নিয়ে প্রশ্ন উঠেছিল দর্শক মহলে। শহরুখ অনুগামীরা রীতিমতো প্রতিবাদ শুরু করে দিয়েছিলেন। তার পাল্টা জবাবে ফারহান আখতার বলেছিলেন অমিতাভ বচ্চনের জায়গায় যখন শাহরুখ খানকে ডন-২ তে নেওয়া হয়েছিল তখনও সমালোচনা হয়েছিল। এবারও সেরকম হচ্ছে। এটা নিয়ে উত্তেজনা প্রকাশ করার কিছু নেই।

এদিকে রণবীর সিংয়েরক ডন থ্রির এক ঝলক দিয়েছেন পরিচালক। তারপরেই তিনি ঘোষণা করেছেন যে রণবীর সিংয়ের ডন-৩তে থাকছে বড় চমক। যেটা দেখে একপ্রকার চমকে যাবেন দর্শকরা। মার্চ মাসের মধ্যে প্রিপ্রোডাকশনের সব কাজ শেষ হয়ে যাচ্ছে বলে জানা গিয়েছে। তারপরেই শ্যুটিং শুরু হয়ে যাবে। এখনও পর্যন্ত কাস্টিং স্টেজে রয়েছে ছবিটি। অর্থাৎ চরিত্র অনুযায়ী অভিনেতা অভিনেত্রীদের বাছাইয়ের পর্ব চলছে। জানা গিয়েছে চলতি বছরের অগাস্ট মাস থেকেই শুরু হয়ে যাবে ছবির শ্যুটিং।
ডন-৩ টিম জানিয়েছে প্রথম দুটি ডন ছবির তুলনায় এই ছবিতে একের পর এক চমক অপেক্ষা করছে দর্শকদের জন্য। এই ছবিতে অনেক বেশি টুইস্ট অ্যান্ড টার্ন থাকবে। গতবছর ফারহান আখতার নিজে রণবীর সিংকে ড-৩র জন্য নেওয়ার কথা ঘোষণা করে একটি ফার্স্ট লুক দিয়েছিলেন। তাতেই আন্দাজ করা গিয়েছিল ধমাকাদার হতে চলেছে তাঁর এই ছবি। তাতে রণবীর সিংয়ের একটি ভয়েসওভার ছিল। সেই ভয়েসওভারে তাঁকে বলতে শোনা গিয়েছে, 'শের যো শোরাহা হ্যায় ওহ জাগেগা কব, পুছতে হ্যায় ইয়ে সব। উসে ক্যাহে দো ফির জাগ উঠা হু ম্যায়, অউর ফির সামনে জলদ আনেকো।'
ডন-৩তে রণবীর সিংকে নেওয়ার জন্য যে সমালোচনা শুরু হয়েছিল তার জবাবও ফারহান আখতার দিয়েছেন। তিনি বলেছেন এই সব সমালোচনায় তিনি গুরুত্ব দিতে নারাজ। তিনি কেবল এখন নিজের কাজে মন দিতে চান। রণবীর সিংকে এই চরিত্রে অসাধারণ মানিয়েছে সেটা যখন ছবিটি রিলিজ করবে তখনই দর্শকরা বুঝতে পারবেন। এদিকে আবার শোনা যাচ্ছে প্রিয়াঙ্কা চোপড়ার চরিত্রে অভিনয় করবেন কিয়ারা আদবানী। ২০২৫ সালে ছবিটি মুক্তি পাওয়ার কথা।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications