Ganesh Chaturthi 2024: সন্তানসম্ভবা দীপিকাকে নিয়ে সিদ্ধিবিনায়কের দরবারে রণবীর সিং
গণেশ চতুর্থী শুরু হয়ে গিয়েছে মহারাষ্ট্রে। শনিবার সন্ধে থেকেই শুরু হয়ে গিয়েছে সিদ্ধিদাতা গণেশের পুজো। সকাল সকাল তাই সন্তান সম্ভাবা দীপিকাকে নিয়ে সিদ্ধিবিনায়কের দরবারে পৌঁছে গিয়েছিলেন রণবীর সিং।
চলতি মাসের শেষে সুখবর আসার কথা। কয়েকদিন আগেই ইনস্টাগ্রামে প্রেগন্যান্সি ফটোশ্যুট শেয়ার করেছিলেন অভিনেত্রী। সাদা কালো ছবিতে দীপিকার মাতৃত্বের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। মা হওয়ার আগে সিদ্ধিবিনায়কের আশীর্বাদ নিয়ে এলেন অভিনেত্রী।

একেবারে সবুজ রঙের জরির কাজ করা শাড়ি পরে এসেছিলেন দীপিকা। আর রণবীর পরেছিলেন সাদা রঙের পায়জামা পাঞ্জাবি। অন্তঃসত্ত্বা দীপিকাকে অত্যন্ত সাবধানে সিদ্ধিবিনায়ক মন্দিরে দর্শন করাতে নিয়ে যেতে দেখা গিয়েছে দীপিকা পাড়ুকোনকে। সন্তানের জন্ম দেওয়ার সমসম কালে অত্যন্ত সাবধানতার সঙ্গে তাঁকে নিয়ে যেতে দেখা গিয়েছে রণবীর সিংকে।
কয়েক মাস আগে পর্যন্ত দীপিকা পাড়ুকোনের প্রেগন্যান্সি নিয়ে সোশ্যাল মিডিয়ায় ট্রোলিং দেখা গিয়েছিল। দীপিকার বেবিবাম্প নিয়ে কটাক্ষের শিকার হতে হয়েছিল। অনেকেই প্রশ্ন ছুঁড়ে দিয়েছিলেন সত্যিই কি দীপিকা মা হচ্ছেন নাকি পুরোটাই অভিনয়। তাঁর বেবিবাম্প দেখে মনে হচ্ছে সেটা নকল। যদিও এই নিয়ে পাল্টা কোনও মন্তব্য করেননি অভিনেত্রী।
প্রেগন্যান্সি ফটো শ্যুটের ছবি প্রকাশ করে এক কথায় নেটিজেনদের জবাব দিয়ে দিয়েছেন অভিনেত্রী। দীপিকা অন্তঃসত্ত্বা হলেও কল্কির প্রচারে দেখা গিয়েছিল তাঁকে। বেবিবাম্প নিয়েই হাইহিল পরে প্রচার চালিয়েছিলেন তিনি। অন্য অভিনেত্রীরা অন্তঃসত্ত্বা অবস্থাতে ছবির প্রচারে দেখা দিলে যেভাবে তৎপরতার সঙ্গে নেটিজেনরা প্রশংসা করেন দীপিকার ক্ষেত্রে কেন ট্রোলিং করা হল তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছিল। অভিনেত্রী যদিও সেসব কিছু তোয়াক্কা না করেই নিজের মাতত্ব উপভোগ করছিলেন।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications