হলিউডে অভিনয় করবেন রণদীপ হুদা, প্রকাশ অভিনেতার ফার্স্ট লুকস
হলিউডে অভিনয় করবেন রণদীপ হুদা, প্রকাশ অভিনেতার ফার্স্ট লুকস
বহুমুখী প্রতিভার অধিকারী বলিউড অভিনেতা রণদীপ হুদা শীঘ্রই হলিউডে নিজের জায়গা করতে যাচ্ছেন। সম্প্রতি তাঁকে পরিচালক ইমতিয়াজ আলির 'লাভ আজ কাল’ ছবিতে সারা আলি খান ও কার্তিক আরিয়ানের সঙ্গে সহ–অভিনেতার ভূমিকায় দেখা গিয়েছিল। রণদীপকে ভিলেনের ভূমিকাতেও দেখা যাবে সলমন খান ও দিশা পাটানি অভিনীত 'রাধে: ইউর মোস্ট ওয়ান্টেড ভাই’–এ। জানা গিয়েছে, আসন্ন নেটফ্লিক্স আন্তর্জাতিক ছবি 'এক্সট্রাকশন’–এ অভিনয় করতে দেখা যাবে রণদীপকে।

'হাইওয়ে’ অভিনেতার সঙ্গে এই হলিউড ছবিতে দেখা যাবে ক্রিস হেমসরোথকে। যদিও এই ছবির পরিচালক সাম হারগ্রেভেরও এটি প্রথম ছবি বলে জানা গিয়েছে। পরিচালক জুটি রুশো ব্রাদার্সের জো রুসো এই গল্পটি লিখেছেন। সপ্তাহের প্রথম দিনেই এই ছবিতে রণদীপের ফার্স্ট লুকস প্রকাশ হল। কালো রঙের কম্যান্ডো পোশাক পরে, হাতে অত্যাধুনিক রাইফেল নিয়ে রয়েছেন রণদীপ। তিনি সোশ্যাল মিডিয়ায় এই ছবি পোস্ট করে লেখেন, 'এই সিনেমায় আমি প্রচুর অ্যাকশন করেছি। আমি মনে হয় প্রথম ভারতীয় পুরুষ অভিনেতা যে হলিউড সিনেমায় এত অ্যাকশন করেছে। হেমসরোথ, রুশো ব্রাদার্স ও পরিচালক স্যাম হারগ্রেভের সঙ্গে কাজ করার দারুণ অভিজ্ঞতা।’
'এক্সট্রাকশন’ ছবিতে নিজের চরিত্র সম্পর্কে বলতে গিয়ে রণদীপ বলেন, 'চিত্রনাট্যে এই চরিত্রটিকে রেকিং বল হিসাবে বর্ণনা করা হয়েছে। তিনি একজন সেনা আর এখন তিনি ওভির বাবা। অ্যাকশন শটের জন্য ১০ দিন ধরে দিনে দু’বার এর জন্য মহড়া দিতে হয়েছে। যেহেতু এখন পর্যন্ত আমার বেশিরভাগ ভূমিকায় আরও নাটকীয় রয়েছে। আমি বলব, আমি এ রকম পরিচালক কোনওদিন দেখিনি, আমার পাশে দাঁড়িয়ে আমায় পরিচালিত করেছেন।’ নেটফ্লিক্সে এ বছরের ২৪ এপ্রিল এই ছবিটি মুক্তি পাবে।












Click it and Unblock the Notifications