Randeep Hooda: জানেন কাকে বিয়ে করছেন সুস্মিতা সেনের প্রাক্তন প্রেমিক, কোথায় বসছে বিয়ের আসর
বলিউড তারকা রণদীপ হুডার বিয়ে। একাধিক সুপারহিট হিন্দি সিনেমায় দেখা গিয়েছে এই মাচো হিরোকে। বিশ্বসুন্দরী সুস্মিতা সেনের সঙ্গে দীর্ঘদিন সম্পর্কে ছিলেন তিনি। তাঁরা একটা সময়ে লিভ ইনও করতেন। সেই সুস্মিতা সেেনর সঙ্গে সম্পর্ক ভাঙা পর একাধিক নায়িকার সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন তিনি।
সুস্মিতা সেন নিজেও একাধিক পুরুষের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন। এমনকী ললিত মোদীর সঙ্গেও তাঁকে দেখা গিয়েছিল। এখন রহমান শয়ের সঙ্গে সম্পর্কে রয়েছেন সুস্মিতা। তবে বিয়ে করেননি তিনি। এরই মাঝে এতোদিন পরে বিয়ের কথা ঘোষণা করেছেন তাঁর প্রাক্তন প্রেমিক রণদীপ হুডা।

লিন লাইশ্রম নামে বলিউডের এক অভিনেত্রীকেই বিয়ে করছেন রণদীপ। মণিপুরের ইম্ফলে হচ্ছে বিয়ের অনুষ্ঠান। আগামী শনিবার সেখানে বিয়ের আসর বসছে। মণিপুরের মেয়ে লিম। এই প্রথম কোনও বলিউড তারকা উত্তর পূরক্বের কোনও রাজ্যে বিয়ের অনুষ্ঠান করছেন।
বিয়ের অনুষ্ঠানের থিম থাকছে পৌরাণিক। তার ইঙ্গিত বিয়ের কার্ডেই উল্লেখ করা হয়েছে। এই মুহুর্তে মহাভারতের শ্যুটিং করছেন রণদীপ হুডা। সেই শ্যুটিং থেকে ছুটি নিয়েই তিনি ইম্ফলে বিয়ে করতে যাচ্ছেন বলে জানা গিয়েছে। বলিউডের সিংহভাগ তারকা যখন রাজস্থানে ডেস্টিনেশন ওয়েডিং করছেন সেখানে উত্তরপূর্বের রাজ্য মণিপুরে বিয়ের সিদ্ধান্ত রণদীপ হুডার অন্যনজর কাড়বে বলে মনে করা হচ্ছে।
মণিপুরের ইম্ফলে দুই বাড়ির পরিজনদের নিয়েই হবে বিয়ের অনুষ্ঠান। সেখান থেকে ফিরে এসে মুম্বইয়ে তাঁরা একটা রিসেপশন দেবেন। সেখানে বলিউডের বন্ধুদের আমন্ত্রণ জানাবেন তাঁরা। ইতিমধ্যেই তার তোড়জোড় শুরু হয়ে গিয়েছে। বিয়ের প্রস্তুতি শুরু করে দিয়েছেন তাঁরা।












Click it and Unblock the Notifications