Randeep Hooda: এক হল চারহাত, মণিপুরী রীতি মেনে বিয়ে সারলেন রণদীপ-লিন, দেখুন ছবি
আক্ষরিক অর্থেই মণিপুরী রাজকন্যার সঙ্গে অর্জুনের বিয়ে। বলিউড অভিনেতার ছক ভাঙা বিয়ে। রণদীপ হুডা অনেকটা ছক ভেঙেই মণিপুরে বিয়ে সারলেন। বান্ধবী লিন লাইশ্রামকে বিয়ে করলেন তিনি। ২৯ তারিখ অর্থাৎ আজই মণিপুরে বসেছিল সেই বিয়ের আসর।
আগেই প্রকাশ্যে এসেছিল বিয়ের কার্ড। সোশ্যাল মিিডয়ায় নিজেরাই। সেখানে মহাভারতের প্রসঙ্গ টেনে তাঁরা উল্লেখ করেছিেলন মনিপুরী রাজকন্যার সঙ্গে অর্জুনের বিয়ের কথা। বলিউডে যখন রাজস্থানে ডেস্টিনেশন ওয়েডিংয়ের হিড়িক সেখানে একটি ভিন্ন ধারা তৈরি করলেন অভিনেতা রণদীপ হুডা।

এই প্রথম কোনও বলি তারকা ডেস্টিনেশন ওয়েডিংয়ের জন্য উত্তরপূর্বের কোনও রাজ্যকে বেছে নিয়েছেন। অশান্তি মণিপুরে হঠাৎ যেন একটা আনন্দের স্রোত বয়ে গেল রণদীপ লিনের বিয়েকে কেন্দ্র করে। ২৯ তারিখে লিেনর বাড়িতেই বসেছিল বিয়ের আসর। একেবারে মণিপুরী রীতিনীতি মেনে হয়েছে বিয়ের অনুষ্ঠান।
লিন এবং রণদীপ হুডা দুজনেই পরেছিলেন মণিপুরী পোশাক। একেবারে মণিপুরী কণের বেশে সেজেছিলেন লিন। আর রণদীপ হুডা সেজেছিলেন মণিপুরী বরের পোশাকে। হেঁটেই বিয়ের জায়গায় পৌঁছেছিলেন রণদীপ। দুদিন আগেই তাঁরা পৌঁছে গিয়েছিলেন ইম্ফলে। সেখানে শুরু হয়ে গিয়েছিল বিয়ের অনুষ্ঠান। আজ একেবারে বড় করে অনুষ্ঠান করে হল বিয়ে।
বিয়ের অনুষ্ঠান মণিপুরে করলেও মুম্বইয়ে তারা রিসেপশন দেবেন এবং সেখানে বলিউডের তারকারা উপস্থিত থাকবেন বলে জানা গিয়েছে। রণদীপের পাশাপাশি লিনও বলিউডে অভিনয়ের জগতে নাম করেছেন। মেরিকমে তাঁকে দেখা গিয়েছিল। এছাড়াও একাধিক ছবিতে তিনি অভিনয় করেছেন। সেই সূত্রেই রণদীপের সঙ্গে সঙ্গে পরিচয় এবং প্রেম। তারপরেই তাঁরা বিয়ের সিদ্ধান্ত নেন।












Click it and Unblock the Notifications