(ছবি) সরবজিতের চরিত্রে রণদীপ হুডা তাক লাগিয়ে দিলেন সকলকে
অভিনেতা হিসাবে বহু ভালো চরিত্রে অভিনয় করেছেন রণদীপ হুডা। তবে এবারেরটা একেবারেই স্পেশাল তাতে সন্দেহ নেই। ['তেরা সুরুর' সিনেমায় নগ্ন দৃশ্যে হিমেশ রেশমিয়া]
পাকিস্তানের জেলে বন্দি অবস্থায় মৃত পাঞ্জাবের কৃষক সরবজিত সিংয়ের জীবন নিয়ে তৈরি সিনেমায় সরবজিতের চরিত্রে অভিনয় করছেন রণদীপ। আর এই লুকটি তারই। [চিরকালীন ইতিহাসে স্থান পেয়েছে এই বলিউড চরিত্রগুলি]
সব বলিউড অভিনেতারদের মতো রণদীপেরও সিক্স প্যাক অ্যাবস ছিল। তবে চরিত্রের প্রয়োজনে মাত্র ২৮ দিনে ১৮ কেজি ওজন ঝরিয়ে ফেলেছেন তিনি। ওমঙ্গ কুমারের পরিচালনায় এই সিনেমায় রণদীপ ছাড়াও কাজ করছেন ঐশ্বর্য রাই বচ্চন। তিনি জানিয়েছেন, চরিত্রের প্রয়োজনে এমন একজনকে বেছে নিতে হত যাকে নানা রকমের ওয়েট লস ট্রেনিংয়ের মধ্যে দিয়ে যেতে হত। সেক্ষেত্রে রণদীপের কথাই তাঁর মাথায় আসে। [দাবাং সলমনের সুপার ফ্লপ সিনেমার তালিকা]
ভারতীয় চর সন্দেহে ১৯৯০ সালে গ্রেফতার করা হয় পাঞ্জাবের কৃষক পরিবারের সন্তান সরবজিত সিংকে। ২৩ বছর পাকিস্তানের জেলে বন্দি থাকার পরে ২০১৩ সালে জেলেই এক আততায়ীর হাতে খুন হন তিনি। সেই জীবন নিয়েই এই সিনেমা তৈরি হচ্ছে। ['রক অন ২' এর সেটের কিছু অদেখা ছবি]

সরবজিতের পোস্টার
সরবজিত শীর্ষক এই সিনেমায় নাম ভূমিকায় রয়েছেন রণদীপ হুডা।

সরবজিতের কাহিনি
সন্ত্রাসবাদী কার্যকলাপ ও গুপ্তচরবৃত্তির কারণে ১৯৯০ সালে তাঁকে পাকিস্তান জেলবন্দি করে রেখেছিল। তারপর আমৃত্যু পাকিস্তানের জেলেই বন্দি ছিলেন তিনি।

ওমং কুমারের পরিচালিত সিনেমা সরবজিত
পরিচালকের কাছে প্রস্তাব পাওয়ার পরই নিজেকে শারীরিকভাবে অন্য চেহারায় নিয়ে আসতে কসরত শুরু করেন রণদীপ।

রণদীপের লুক
এই চরিত্রের জন্য নিজের লুককে একেবারে ভেঙে গুড়িয়ে দিয়েছেন অ্যাংরি ইয়ং ম্যান নামে খ্যাত রণদীপ হুডা।

রণদীপ হুডা
এই সরবজিত সিংকে মুক্ত করানোর জন্য ভারত সরকার বহু চেষ্টা করেছিল। তবে কোনওভাবেই তাকে জীবিত ছাড়িয়ে আনা যায়নি। তবে মৃত সরবজিতের দেহ ভারত সরকারকে ফিরিয়ে দেওয়া হয়।

রিচা চাড্ডা
এই সিনেমায় রণদীপ হুডা, ঐশ্বর্য রাই বচ্চন ছাড়াও রিচা চাড্ডা অভিনয়ে রয়েছেন।

১৯ মে মু্ক্তি
আগামী ১৯ মে মুক্তি পেতে চলেছে এই সিনেমা। এখন দেখার বক্স অফিসে কতোটা আলোড়ন সৃষ্টি করতে পারে এটি।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications