ক্যাটরিনার সঙ্গে দেখা করতে হাজির রণবীর: ভাঙা সম্পর্ক কি জোড়া লাগবে এবার?
রণবীর কাপুর ও ক্যাটরিনা কাইফের ভেঙে যাওয়া সম্পর্ক কি আবার নতুন করে শুরু হতে চলেছে? বি-টাউনে যে গুঞ্জন শোনা যাচ্ছে তাতে এই ধারণাটাই আরও স্পষ্ট হতে শুরু করেছে। এতদিন রণবীর-ক্যাটরিনার ভেঙে যাওয়া সম্পর্ক নিয়ে বহু গুজব ছড়িয়েছিল বিভিন্ন মহলে। সম্পর্ক ফের জোড়া লাগতে পারে সে আশাও ছেড়েছিলেন তারকাঘনিষ্ঠরা।
ক্যাটরিনা কিছুদিন আগেই একটি বাড়ি কিনেছিলেন। আর গৃহপ্রবেশ অনুষ্ঠানে প্রাক্তন প্রেমিকাকে শুভেচ্ছা জানাতে হাজির হয়েছিলেন রণবীর নিজেই। তাদের মধ্যে প্রেম পর্ব না থাকলেও নতুন করে বন্ধুত্বের সূচনা কি হল এবার তাহলে?

ক্যাটরিনার এক ঘনিষ্ঠ বন্ধুর মতে "রণবীরের এই হঠাৎ আগমনে সে নিজে বেশ অবাক হয়েছিল। কিন্তু ক্যাটরিনা বেশ খুশি ছিল। ক্যাটকে দেখে বেশ বোঝা যাচ্ছিল যে ও যেন জানত রণবীর আসবেই"।
জাগ্গা জাসুসের শ্যুটিংয়ের সময় থেকেই রণবীর ও ক্যাট ফের কাছাকাছি আসতে শুরু করে বলে অনেকের ধারণা। 'জাগ্গা জাসুস' ছবিটি পরিচালনা করছেন অনুরাগ বাসু। এই ছবিতে রণবীর-ক্যাটরিনা ছাড়াও অভিনয় করবেন গোবিন্দা এবং শাশ্বত চট্টোপাধ্যায়। ছবিটি ২০১৭ সালের এপ্রিল মাসে মুক্তি পেতে পারে।












Click it and Unblock the Notifications