Animal: ওপেনিং ডে-তেই ৪০ কোটির টার্গেট, রণবীরের অ্যানিম্যালকে চ্যালেঞ্জ জানাবে ভিকি কৌশলের শ্যাম বাহাদুর
জমজমাট হতে চলেছে ১ ডিসেম্বর। বলিপাড়ার দুটি বিগ বাজেটের ছবি একই দিনে মুক্তি পেতে চলেছে। একদিকে রণবীর কাপুরের অ্যানিম্যাল আরেক দিকে ভিকি কৌশলের শ্যাম বাহাদুর। জমজমাট শুক্রবারের বক্স অফিস।
যদিও আগাম বুকিংয়ের দৌড়ে শ্যাম বাহাদুরের তুলনায় অনেকটাই এগিয়ে গিয়েছে অ্যানিম্যাল। এরই মধ্যে ১৪ কোটি টাকার অ্যাডভান্স বুকিং হয়ে গিয়েছে অ্যানিম্যালের। বক্স অফিস এক্সপার্টরা দাবি করেছেন ওপেনিং ডেতেই ৪০ কোটি টাকা কালেকশন করবে রণবীর কাপুরের অ্যানিম্যাল।

তিনটি ভাষায় অ্যানিম্যাল মুক্তি পাবে। হিন্দি, তামিল, তেলুগু। ইতিমধ্যেই প্রচারে ঝড় তুলেছেন ছবির অভিনেতা অভিনেত্রীরা। অ্যানিম্যালের ট্রেলার প্রকাশ্যে আসার পরেই রণবীর কাপুর এবং ববি দেওয়লকে নিয়ে হইহই পড়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। রশ্মিকা মন্দানাও কয়েছে ছবিটিতে। কাজেই একেবারে ভরপুর অ্যাকশন মুভি হতে চলেছে অ্যানিম্যাল।
এদিকে ভিকি কৌশলের শ্যাম বাহাদুর একটু অন্য ধারার সিনেমা। সেখানে ভারতের বীর সেনা অফিসার শ্যাম মানেক শকে নিয়ে তৈরি হয়েছে ছবিটি। প্রচারে অ্যানিম্যালের থেকে অনেকটাই পিছিয়ে রয়েছে ভিকির সিনেমা। অ্যাডভান্স বুকিংয়েও ৪০,০০০ টিকিট মাত্র বিক্রি হয়েছে। ওপেনিং ডেতে দেড় কোটির বেশি কালেকশন হবে বলে আশা করছে না কেউ।
সেদিক থেকে বিচার করতে গেলে দুটি ছবিই বড় দুই অভিনেতাকে নিয়ে তৈরি হলেও ভিকি কৌশলের সিনেমা অনেকটাই দৌড়ে পিছিয়ে রয়েছে রণবীরের অ্যানিম্যালের থেকে। শাম বাহাদুর বক্স অফিসে তেমন সাফল্য পাবে না বলে মনে করছে বিশেষজ্ঞরা।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications