ক্যাটরিনাকে দীপিকার থেকে দূরে থাকতে বললেন রণবীর কাপুর?

ক্যাটরিনাকে দীপিকার থেকে দূরে থাকতে বললেন রণবীর কাপুর?
মুম্বই, ৭ জুলাই: অতীত ও বর্তমানের মধ্যে দূরত্ব বজায় থাকুক চান রণবীর কাপুর। আর তাই তো বর্তমান প্রেমিকা ক্যাটরিনা কাইফকে জানিয়ে দিয়েছেন আপাতত প্রাক্তন প্রেমিকা দীপিকা পাডুকোনের সঙ্গেই ব্যস্ত থাকবেন তিনি। তাই তিনি চান না এর মাঝে ক্যাটরিনা এসে উৎপাত শুরু করুক।

এটুকু পড়েই মনে মনে যা চিন্তাভাবনা শুরু করেছেন বিষয়টি আসলে ঠিক সেরকম নয়। আসলে, সদ্য ক্যাটরিনার সঙ্গে জগ্গা জাসুসের শুটিং শেষ করেছেন রণবীর কাপুর। এবার 'তামাশা'-র পালা। মানে রণবীরের আগামী ছবি তামাশায় তাঁর বিপরীতে অভিনয় করছেন দীপিকা। আর সেই ছবির শুটিংয়েই আপাতত ফ্রান্স যাওয়ার জন্য তোড়জোড়ও শুরু হয়ে গিয়েছে। কিন্তু কানাঘুঁষোয় খবর, রণবীর চান না তামাশা ছবির সেটে আসুন ক্যাটরিনা।

পরিচালক ইমতিয়াজ আলি আগামী ছবি তামাশায় হিট জুটি রণবীর ও দীপিকাকে ফের একই ফ্রেমে এনেছেন। ফ্রান্সের রোমান্টিক আবহাওয়ায় ফের এই প্রাক্তন প্রেমিক যুগল একে অপরের সঙ্গে রোমান্টিক দৃশ্যে অভিনয় করবেন। আর এই কারণেই এই ছবি নিয়ে বেশ আহ্লাদিত রণবীর। স্বভাবতই সে বিষয়টি ভাল চোখে দেখছেন না রণবীরের বর্তমান বান্ধবী ক্যাটরিনা। ইতিমধ্যেই নিরাপত্তাহীনতায় ভুগতে শুরু করেছেন তিনি। সূত্রের খবর অনুযায়ী, রণবীরকে চমকে দিতে ফ্রান্সে তামাশার সেটে পৌছে যাওয়ার গোপন পরিকল্পনাও করছিলেন ক্যাটরিনা।

কিন্তু এসব কথা কী আর চাপা থাকে। তাও যখন আবার বিষয়টি ক্যাটরিনার মতো তারকার বিষয়ে। সে কথা কোনও মতে কানে পৌছিয়েছে রণবীরের। কিন্তু রণবীর চান না ক্যাটরিনা তামাশার সেটে আসুক। কারণ, এতদিনের পর ফের রণবীর-দীপিকা একসঙ্গে কাজ করছেন, ক্যাটরিনা আসায় এই মিলনক্ষেত্র যুদ্ধক্ষেত্রে না পরিণত হয়ে যায়। তাছাড়া রণবীর চান না দীপিকা-ক্যাটরিনা নিয়ে কোনওরকম বিতর্কের মধ্যে তাঁকে পড়তে হয়।

আরও পড়ুন : 'তামাশা' করতে ফ্রান্স যাচ্ছেন দীপিকা-রণবীর, ক্যাটরিনা নেই!

ক্যাটরিনার ঘণিষ্ঠ সূত্রের খবর অনুয়ায়ী অবশ্য, ফ্রান্সে রণবীরের শুটিংয়ের ফাঁকেই তাঁর সঙ্গে একান্ত আপন মুহূর্ত কাটাতে চেয়েছিলেন ক্যাটরিনা। রণবীরকে সেবিষয়ে জানিয়েছিলেনও। কিন্তু রণবীর কাপুর তাতে বাধ সেধেছেন। রণবীর নাকি ক্যাটরিনাকে ফ্রান্স ও তামাশার সেটে হাজির হওয়া থেকে বিরত থাকতে বলেছেন। ফলে ইচ্ছা না থাকা সত্ত্বেও ক্যাটরিনার 'রোমান্টিক আউটিংয়ের' পরিকল্পনা বাতিল করতে হয়েছে তাঁকে।

সূত্রের খবর অনুযায়ী, ফ্রান্স যাওয়া নিয়ে রণবীর-ক্যাটরিনার কথাকাটাকাটিও হয়েছে। আসলে রণবীর মনে মনে ভাবছেন, রোমান্টিক ফ্রান্স যেন না যুদ্ধক্ষেত্র হয়ে ওঠে। আর তামাশার সেটে যেন নতুন করে কোনও তামাশা না হয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+