'তামাশা' করতে ফ্রান্স যাচ্ছেন দীপিকা-রণবীর, ক্যাটরিনা নেই!

'তামাশা' করতে ফ্রান্স যাচ্ছেন দীপিকা-রণবীর, ক্যাটরিনা নেই!
মুম্বই, ২৪ জুন : সম্প্রতি দক্ষিণ আফ্রিকায় 'জাগ্গা জাসুস'-এর শুটিং করতে গিয়ে অন্তরঙ্গ বেশ কিছু মুহূর্ত কাটিয়েছেন রণবীর কাপূর এবং ক্যাটরিনা কাইফ। এবার পালা প্রাক্তন প্রেমিকা দীপিকার সঙ্গে সময় কাটানোর। এবার অবশ্য ফ্রান্সে।

আহা মানে, ঠিক তেমন সময় কাটানো নয়। ইমতিয়াজ আলির নতুন ছবি 'তামাশা'-র জন্য ফ্রান্সে আউটডোর শুটিং-এ যাচ্ছেন প্রাক্তন প্রেমিক-যুগল। 'ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি'-র পর ফের সোনালি পর্দায় নিজেদের পুরনো কেমিস্ট্রির জাদু ছড়াতে ফের প্রস্তুত দীপিকা-রণবীর। এক মাসের এই ট্যুরে সম্পূর্ণ পেশাগত সম্পর্ক বজায় রেখেই চলবেন দুজনে। এমনটা অবশ্য দাবি অভিনেতা-অভিনেত্রীর ঘণিষ্ঠ মহলের।

ফ্রান্সের করসিকায় উঠবেন তাঁরা। এর আগে গতবছর অগাস্টে রণবীর-ক্যাটরিনা স্পেনের যে সমুদ্র সৈকতে ছুটি কাটাতে গিয়েছিলেন দীপিকাও সেই একই সমুদ্র সৈকতে গিয়েছিলেন। নিন্দুকেরা প্রশ্ন তুলেছিল, তবে কী রণবীরকে এখনও ভুলতে পারেননি দীপিকা। এবং রণবীরের টানেই কী তাঁকে পিছু করছেন বলিউডের এই সফল নায়িকা? তার অবশ্য জবাব মেলেনি।

করসিকায় এক মাস ইমতিয়াজ আলির নতুন ছবি 'তামাশা'র জন্য শুটিং করবেন রণবীর-দীপিকা

একে অপরের বিষয়ে খোলসা করে কিছু না বললেও, ছবি ও ছবি সংক্রান্ত আউটডোর শুটিং নিয়ে বেশ উত্তেজনা চোখে পড়ল রণবীর কাপুরের মধ্যে। সম্প্রতি মুম্বইয়ে 'জগ্গা জাসুস'এর প্রচারে এসে রণবীর বলেন, "দক্ষিণ ফ্রান্সের করসিকার জন্য ১২ দিনের মধ্যেই বেরিয়ে পড়ব। আমরা (আমি এবং দীপিকা পাডুকোন) সেখানে এক মাসের জন্য থাকব। ইমতিয়াজ আলির জন্য শুটিং করব আমরা।" দীপিকার সঙ্গে জুটি বেঁধে সিমেনা করায় তিনি যে বেশ উৎসাহী তা ধরা পড়ল রণবীরের কথাতেই। "এটি একটি প্রেমের ছবি। এই ছবির শুটিং শুরুর অপেক্ষায় রয়েছি।"

দীপিকার জন্য এই আউটডোর শুটিং সুখকর হবে কি না জানা নেই তবে বেশ চাপে যে ক্যাটরিনা এই একমাস কাটাবেন তা বলার অপেক্ষা রাখে না। একে ফ্রান্সের মতো রোম্যান্টিক জায়গা, তার উপর দীপিকা রণবীরের কাছাকাছি থাকলে কী আর দূরে থেকে শান্তি পাবেন ক্যাট। হতে পারে এবার দীপিকার মতো তিনিও নিরাপত্তাহীনতার জেরে ফ্রান্সে পৌছে যেতে পারেন রণবীরের কাছে। এর উত্তরতো একমাত্র ক্যাটই দিতে পারেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+