এ কী বললেন রণবীর ! বিয়ে নিয়ে মুখ খুলে সকলকে চমকে দিলেন অভিনেতা
রণবীর কাপুরের সঙ্গে আলিয়া ভাটের প্রেম নিয়ে বলিউডের আনাচে কানাচে বহু চর্চা চলছে বেশ কয়েকদিন ধরে।
রণবীর কাপুরের সঙ্গে আলিয়া ভাটের প্রেম নিয়ে বলিউডের আনাচে কানাচে বহু চর্চা চলছে বেশ কয়েকদিন ধরে। এখনও পর্যন্ত সেভাবে আলিয়াকে নিয়ে বহু জায়গায় বহু মন্তব্য করেছেন রণবীর। তাতে আলিয়ার প্রতি রণবীরের 'প্রেম'ই বেশি প্রকাশ পেয়েছে। তবে বিয়ে নিয়ে রণবীরের সাম্প্রতিক মন্তব্যে কার্যত ১৮০ ডিগ্রি ঘুরে গেলেন এই তারকা।

আলিয়ার সঙ্গে বিয়ের প্রসঙ্গে এদিন রণবীরকে প্রস্ন কার হলে, তিনি বলেন , 'এখনও পর্যন্ত আমি বিয়ের বিষয়ে কিছু সিদ্ধান্ত নিইনি' । পাশাপাশি রণবীর বলেন, 'এই সমস্তটাই শো বিজনেসর অংশ মাত্র। একের পর এক গল্প আসতেই থাকে। আমার সব সময়েই মনে হয়েছে বিয়ের কথা কারোর মনে স্বাভাবিক পথেই আসা উচিত। ..এই চিন্তা আপনার আর আপনার সঙ্গীর মধ্যে নিজের থেকেই আসা উচিত।...' রণবীর জানান, এখন তাঁর জীবনে এরকম কোনও পরিস্থিতি আসেনি।
উল্লেখ্য, বেশ কিছু দিন আগে অভিনেতা ঋষি কাপুর রণবীরের বিয়ের বিষয়ে ইচ্ছা প্রকাশ করেন। রণবীরের তরফেও আলিয়ার বিষয়ে আগ্রহ প্রকাশিত হয়েছে বারবার। ইতিমধ্যেই অয়ন মুখোপাধ্যায়ের ছবি 'ব্রহ্মাস্ত্র' তে রণবীর আলিয়া একসঙ্গে অভিনয় করছেন। ফলে তাঁদের ঘনিষ্ঠতা নিয়ে বেশ খবরে খবর আসতে থাকে। তবে যাবতীয় জল্পনাকে কার্যত নস্যাৎ করে দিলেন রণবীর নিজেই।












Click it and Unblock the Notifications