Ranbir Kapoor: রামায়ণে রামের ভূমিকায় অভিনয়ের প্রস্তুতি, একেবারে নিরামিষ খাবার খাচ্ছেন রণবীর

প্রভাসের আদি পুরুষ তেমন ভাল কালেকশন করতে পারেনি বক্স অফিসে। অবার একেবারে রামায়ণ তৈরি করা হচ্ছে। যেখানে রামের ভূমিকায় দেখা যাবে বলিউড তারকা রণবীর কাপুরকে। সম্প্রতি মহাদেব বেটিং মামলায় ইডির নজরে রয়েছেন তিনি। তাঁকে তলবও করা হয়েছে।

শোনা যাচ্ছে রামের ভূমিকায় অভিনয় করার জন্য একাধিক বিধিনিষেধের মধ্যে নিজেকে বেঁধে ফেলেছেন রণবীর কাপুর। পুরুষোত্তম রামের চরিত্রে অভিনয় করার জন্য তাঁর মতোই সাত্বিক ভোজন করছেন তিনি। অর্থাৎ মদ্যপান, মাছ-মাংস খাওয়া একেবারে বন্ধ করে দিয়েছেন অভিনেতা। যেভাবে সাত্বিক খাবার খেয়ে রাম জীবন যাপন করতেন বলে রামায়ণে উল্লেখ করা হয়েছে নিজেকে সেই চরিত্রের মতো করে তৈরি করতে সব আমিষ খাবার বাদ দিয়ে দিয়েছেন তিনি।

Ranbir Kapoor

শোনা যাচ্ছে রামের ভূমিকায় রণবীর কাপুরকে দেখা যাবে আর সীতার ভূমিকায় দেখা যাবে দক্ষিণী তারকা সাই পল্লবীকে। আর রাবণের ভূমিকায় নাকি অভিনয় করবেন কেজিএফ খ্যাত তারকা যশ। শোনা যাচ্ছে এখনই রামের চরিত্রে নিজেকে তৈরি করতে পরিকল্পনা শুরু করে দিয়েছেন রণবীর কাপুর। সেকারণে শ্রীরামের মতো সাত্বিক হতে মদ্যপান থেকে শুরু করে মাছ মাংস খাওয়া বন্ধ করে দিয়েছেন তিনি।

এমনকী খাবারেই রাশ টানেননি তিনি রাত ভর পার্টি করা দেরীতে বাড়ি ফেরা এরকম সব কাজ এখন বন্ধ করে দিয়েছেন অভিনেতা। পিঙ্কভিলা সূত্রে খবর আগামী বছরের শুরুতেই নাকি শুরু হয়ে যাবে ছবির শ্যুটিং। ২০২৪-র ফেব্রুয়ারি থেকে সাই পল্লবী এবং রণবীর কাপুর ছবির শ্যুটিং শুরু করবেন। ছবিতে রামের চরিত্রের উপরে বিশেষ জোর দেওয়া হয়েছে। সেই সঙ্গে সীতার চরিত্রের উপরেও জোর দেওয়া হবে। তার পরে সীতা হরণের বিষয়টি তুলে ধরা হবে।

২০২৪-র ফেব্রুয়ারি থেকে শ্যুটিং শুরু হয়ে সেটা চলবে অগাস্ট পর্যন্ত। আপাতত অ্যানিম্যালের মুক্তি এবং প্রচার নিয়ে ব্যস্ত রয়েছেন তিনি। ১ ডিসেম্বর মুক্তি পেতে চলেছে রণবীর কাপুরের অ্যানিমেল। তাতে অভিনয় করেছেন দক্ষিণী তারকা রশ্মিকা মন্দানা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+