সম্পর্কে ইতি টানছেন রণবীর-ক্যাটরিনা!

রণবীর কাপুর ও ক্যাটরিনা কাইফের প্রেমের সম্পর্কে ভাঙন ধরতে চলেছে? টিনসেল টাউনে খবর আপাতত তেমনই। কিছুদিন হল দুজনের সম্পর্কে কোনওকিছুই ঠিকঠাক চলছিল না। আর যদি গুজবে কান দিতে হয়, তাহলে বলতে হয়, সমস্যার সূত্রপাত মূলত দীপিকা পাড়ুকোনকে নিয়েই। [আরও কাছাকাছি রণবীর-দীপিকা, রাতের ঘুম ছুটেছে ক্যাটের!]

ক্যাটরিনার সঙ্গে এক ছাদের তলায় থাকবেন বলে গতবছরই নিজের বাড়ি ছেড়েছিলেন রণবীর। তবে সেই সুখ বেশিদিন স্থায়ী হল না। তামাশা সিনেমায় রণবীর কাপুরের দীপিকা পাড়ুকোনের সঙ্গে কাজ করায় তা আরও বেড়েছে।

সম্পর্কে ইতি টানছেন রণবীর-ক্যাটরিনা!

সূত্রের খবর, তামাশার প্রচারে যেভাবে দীপিকার সঙ্গে মেলামেশা করতে দেখা গিয়েছে রণবীরকে তাতে বেশ চটেছেন সলমনের প্রাক্তন প্রেমিকা ক্য়াটরিনা। এভাবে দীপিকাকে নিয়ে বাড়াবাড়ি মোটেও ভালোভাবে নেননি তিনি।

এর আগে একটি ম্যাগাজিনে সাক্ষাৎকার দেওয়ার সময়ে দীপিকার সঙ্গে রণবীরের কাজ করা নিয়েও অসন্তোষ লুকিয়ে রাখেননি ক্যাটরিনা। ফলে একদিকে দুজনের ভক্তরা যেখানে রণবীর-ক্যাটরিনার বিয়ের দিন জানতে আগ্রহী, সেখানে বিচ্ছেদ ঘটলে অবাক হওয়া ছাড়া উপায় থাকবে না।

এমন আরও খবর পড়ুন এখানে :

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+