আরও কাছাকাছি রণবীর-দীপিকা, রাতের ঘুম ছুটেছে ক্যাটের!
দীপিকা পাডুকোন ও রণবীর কাপুর অভিনীত তামাশা ছবি আর কিছুদিনের মধ্যেই বক্স অফিসে ঝড় তুলতে আসছে। আর এই তামাশা ঘিরেই নিজেদের দুরত্ব ঘুচিয়ে বেশ খানিকটা কাছে চলে এসেছেন প্রাক্তন প্রেমিক জুটি রণবীর ও দীপিকা। আর তাতেই রাতের ঘুম ছুটেছে রণবীরের বর্মান প্রেমিকা ক্যাটরিনা কাইফের।
কিছুদিন আগেই রণবীরের মা দীপিকার প্রশংসা করেছিলেন বলে খবর। তামাশার ট্রেলর দেখে উচ্ছ্বসিত হয়ে নীতু কাপুর বলেছিলেন তামাশা-র ট্রেলর তাঁর অত্যন্ত পছন্দ হয়েছে। রণবীর ও দীপিকা দুজনের চোখ ধাঁধানো কেমিস্ট্রিতে তিনি যে মুগ্ধ তাও খোলাখুলি জানিয়েছিলেন নীতু। এখন বিষয় হল একে তো রণবীর আর দীপিকার ঘণিষ্ঠতা বেড়েছে। তার উপর হবু শাশুড়ির মুখে দীপিকার এমনতরো প্রশংসা সব মিলিয়ে বেশ চাপে রয়েছেন ক্যাটরিনা।

ক্যাটরিনার ঘণিষ্ঠ সূত্রের খবর, তামাশা ছবির শুটিং থেকে প্রচার সব কিছুতেই নজরদারি চালিয়েছেন ক্যাট। অনেককিছু লেখালিখি হয়েছে. অনেক কথা শোনা যাচ্ছে যে ক্যাটরিনা না দীপিকা কার সঙ্গে রণবীরের জুটি সবচেয়ে ভাল লাগে। আর এই ধরণের তুলনা খুব একটা ভালভাবে নিতে পারছেন না ক্যাট।
তার উপরে বিয়ে নিয়ে রণবীরের দোনামোনাও চিন্তায় ফেলেছে ক্যাটরিনাকে। যদিও ক্যাটরিনা নিজের মুখেই বলেছেন এখন যেহেতু নিজেদের কেরিয়ার নিয়েই ব্যস্ত তিনি ও রণবীর তাই আপাতত বিয়ের কথা তিনি ভাবছেন না। যদিও ঘণিষ্ঠ সূত্র বলছে, রণবীরের এই বিয়ে নিয়ে দোনামোনা বিষয়টাও বেশ চিন্তায় ফেলেছে ক্যাটকে।
কিন্তু আদতে রণবীর ও দীপিকার কেমিস্ট্রি নিয়ে সত্যিই ক্যাটরিনার ভয় পাওয়ার দরকার আছে কি না সে তো সময়ই বলবে।












Click it and Unblock the Notifications