এবার রাম-সীতার ভূমিকায় অভিনয় করবেন ‘রণালিয়া’! রামায়ণ সিনেমা নিয়ে কী প্রতিক্রিয়া নেটবাসীর

বেশ কয়েকদিন ধরেই অনুগামীদের আলোচনার মধ্যে রয়েছে 'রামায়ণ’ ছবিটি, যে ছবিতে অভিনয় করতে দেখা বলিউড অভিনেতা রণবীর কাপুর ও অভিনেত্রী আলিয়া ভাটের।

আসন্ন সিনেমায় রামের ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে রণবীর কাপুরকে, সীতার চরিত্রে থাকবেন আলিয়া। ছবিটি পরিচালনার দায়িত্বে রয়েছেন পরিচালক নীতেশ তিওয়ারি। রাবণের ভূমিকায় দেখা মিলবে যশের। কিছুদিন আগেই কিন্তু সিনেমার পরিচালক নীতেশ ও আলিয়া ভাটের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল, যেখানে তাঁদের একসঙ্গে দেখা গিয়েছিল।

Photo of ranbir kapoor and alia Bhatt


যা নিয়ে নানান কথা শুনতে পাওয়া যায়, নির্মাতার দের তরফে এখনও রামায়ণ ছবিটি নিয়ে কোনও ঘোষণা করা হয়নি। শোনা যাচ্ছে দীপাবলির সময়ে ঘোষিত হতে পারে আসন্ন সিনেমার কথা।

আলিয়ার ফ্যান পেজের দিকে তাকালে দেখা যাবে, কেন আলিয়া রামায়ণের চরিত্রে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন। সীতার চরিত্রে বাছা তাঁকে উপযুক্ত হয়েছে/। আলিয়ার পারফেক্ট উচ্চতা, তিনি দারুণ,একজন অভিনেত্রী। আলিয়া সীতা চরিত্র সুন্দর করে ফুটিয়ে তুলবে। গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়িতে দারুণ অভিনয় করেছেন তিনি যা নজরকাড়া। মূলত আলিয়া ও রণবীর দুজন দুজনকে ভালোবসেছেন। তারা রাম সীতার মতো দু’জন দুজনকে ভালোবাসেন। আরআরআর সিনেমায় সীতার চরিত্রে অভিনয় আলিয়ার দূদান্ত ছিল।

একজন টুইটারকারী জানান, যারা রামায়ণের কাস্টিং নিয়ে কথা বলছেন ও আদিপুরুষের সঙ্গে তুলনা করছেন, সেটা একদমই ঠিক নয়। নীতেশ তিওয়ারি একদমই এই সিনেমার জন্য আলিয়া ও রণবীরকে বেছে ঠিক করেছেন।

Photo of ranbir kapoor and alia Bhatt


অপর একজন সীতার চরিত্রের একটি ক্লিপিং শেয়ার করেছেন, এবং লিখেছেন, আলিয়া এই সিনেমার জন্য উপযুক্ত। তাঁকেই সব থেকে সুন্দর মানাবে। তিনি সত্যিই একজন দেবী।

অপর একজন নেটনাগরিক জানান, ওম রাউতের আদিপুরুষ অভিনীত প্রভাস এবং কৃতি শ্যানন জুন মাসে মুক্তি পাচ্ছে, রামায়ণ ভিত্তিক এত গুলি সিনেমার প্রয়োজন আছে কী?

গত বছর আলিয়া ও রণবীরকে তাঁদের প্রথম সিনেমা ব্রহ্মাস্ত্র: পার্ট ওয়ান-শিবায় একসঙ্গে দেখা গিয়েছিল। তাকে পরবর্তীতে তার হলিউড ফিল্ম হার্ট অফ স্টোন এবং করণ জোহরের রকি অর রানি কি প্রেম কাহানিতে দেখা যাবে বলেও জানা গিয়েছে। রামায়ণ সিনেমাটি নিয়ে অনুগামীদের উদ্বেগের শেষ নেই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+