একরত্তির নাম প্রকাশ করলেন রণবীর–আলিয়া,‌ জানুন সেই নামের সুন্দর অর্থ

গত ৬ নভেম্বর আলিয়া ভাট ও রণবীর কাপুর তাঁদের প্রথম কন্যা সন্তানকে স্বাগত জানিয়েছেন। সেদিন থেকেই সদ্যোজাতর নাম কী হবে সেই নিয়ে জল্পনা-কল্পনা ছিল তুঙ্গে। যদিও শোনা গিয়েছিল যে নতুন অভিভাবক তাঁদের কন্যার নাম প্রয়াত ঋষি কাপুরের নামের সঙ্গে মিলিয়ে রাখতে চান। অবশেষে রালিয়ার কন্যার নাম সামনে এল। আর আলিয়া ও রণবীরের একরত্তির নাম দেওয়া হল রাহা কাপুর।

একরত্তির নাম প্রকাশ করলেন রণবীর–আলিয়া

আলিয়া ভাট তাঁর মেয়ের নাম শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। এর পাশাপাশি তিনি তাঁর ও রণবীরের সঙ্গে তাঁদের মেয়ের ছবিও পোস্ট করেছেন। যদিও নবজাতককে ছবিতে সেভাবে স্পষ্ট দেখা যাচ্ছে না। আলিয়া ও রণবীরের ভক্তরাও বহুদিন ধরে তাঁদের সন্তান নাম কি রাখা হবে তার জন্য অপেক্ষা করছিলেন। এই পোস্টের সঙ্গে আলিয়া ভাট রাহা কথার অর্থ কী তাও জানিয়েছেন।

ইনস্টাগ্রামে আলিয়া যে পোস্ট দিয়েছেন তাতে তিনি জানিয়েছেন শিশুকন্যার নাম রাহা রেখেছেন রণবীর কাপুরের মা নীতু সিং। এই শব্দের একাধিক সুন্দর অর্থ রয়েছে। সোহাহিলি ভাষায় রাহা শব্দের অর্থ আনন্দ, সংস্কৃতে এই শব্দের অর্থ বংশ। আবার বাংলায় এই শব্দের মানে হল স্বস্তি, আরবি ভাষায় এই নামের অর্থ শান্তি। রাহা মানে আনন্দ, স্বাধীনতাও। এরপর আলিয়া তাঁর শিশুকন্যাকে তাঁদের পরিবারকে জীবন দেওয়ার জন্য ধন্যবাদ জানিয়েছেন। অভিনেত্রী এও জানান যে মনে হচ্ছে তাঁদের জীবন সবে শুরু হতে চলেছে। ছবিতে দেখা গিয়েছে আলিয়া ও রণবীর তাঁদের শিশুকন্যাকে ধরে রয়েছেন এবং ঘরের দেওয়ালে একটি টি-শার্ট ঝোলানো যেখানে লেখা রাহা।

গত ৬ নভেম্বর আলিয়া ভাটের ইনস্টাগ্রাম থেকে তাঁর কন্যা হওয়ার খবর ঘোষণা করা হয়। এরপর থেকেই বলি পাড়ায় তার নাম কী হবে তা নিয়ে জোর চর্চা ছিল। এমনকী পাপারাৎজিদের প্রশ্নের মুখোমুখিও হতে হয় নীতু সিংকে। অবশেষে সব জল্পনার অবসান হল। প্রসঙ্গত, এ বছরের এপ্রিলেই সাতপাকে বাধা পড়েন আলিয়া ও রণবীর এবং বিয়ের দু'‌মাসের মাথায় মা হওয়ার কথা ঘোষণা করেন অভিনেত্রী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+