জেলেই যাচ্ছেন রাখী! আদালতের নয়া নির্দেশে জল্পনা

বলিউড আইটেম গার্ল রাখী সাওয়ন্তের জামিন ফের খারিজ করল লুধিয়ানার আদালত। নতুন করে তাঁর বিরুদ্ধে পরোয়ানা জারি করা হয়েছে।

বিতর্কিত বলিউড আইটেম গার্ল রাখী সাওয়ন্তের জামিন ফের খারিজ করল লুধিয়ানার আদালত। নতুন করে তাঁর বিরুদ্ধে পরোয়ানা জারি করা হয়েছে। গত বৃহস্পতিবার রাখীকে জামিন দেওয়ার একদিনের মধ্যে তা খারিজ করা হয়েছে।

আগামী ৭ অগাস্টের মধ্যে রাখীকে আদালতে হাজির করানোর নির্দেশও দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সকলের নজর এড়াতে বোরখা পরে আদালতে আসেন রাখী। ঋষি বাল্মিকীর সম্পর্কে গতবছরে এক টিভি শো-এ উপস্থিত হয়ে আপত্তিকর মন্তব্য করেন। ফলে বাল্মিকী সম্প্রদায়ের লোকজন আঘাত পেয়েছেন বলে আদালতে অভিযোগ জানিয়ে মামলা হয়।

জেলেই যাচ্ছেন রাখী! আদালতের নয়া নির্দেশে জল্পনা

সেই মামলায় বারবার ডেকে পাঠানো সত্ত্বেও রাখী না আসায় গত মার্চ মাসে পরোয়ানা জারি হয়। তারপরও তিনি লুধিয়ানায় না আসায় মুম্বই গিয়ে তাঁকে গ্রেফতার করে আনে পাঞ্জাব পুলিশ। তারপর জামিন পেয়ে গেলেও ফের তা খারিজ করে নতুন করে পরোয়ানা জারি হয়েছে।

এই নিয়ে রাখী জানিয়েছেন, আমি মুম্বই থেকে লুধিয়ানায় গিয়েছিলাম। আদালতে হাজির হই। অনেকে আমায় কটু কথা বলেছেন। আদালত আমায় জামিন দিলেও ফের পরোয়ানা জারি করা হয়েছে। আমার লুধিয়ানা যেতে সমস্যা রয়েছে। ফলে কেন এই মামলা মুম্বইয়ে স্থানান্তরিত করা হচ্ছে না।

এখন দেখার এসব শুনে আদালত রাখীর বিরুদ্ধে নতুন করে কোনও সিদ্ধান্ত নেয় কিনা। নিলেও তাতে বিশেষ হেরফের হবে না। বলিউডের ড্রামা কুইন রাখী নিজের মতোই থাকবেন তা তাঁর শরীরী ভাষাতেই পরিষ্কার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+