অবসর নিচ্ছেন রাকেশ রোশন! ‘কৃষ ৪’-এর পরিচালনার দায়িত্বে থাকবেন নতুন কেউ?

বলিউডের খ্যাতনামা পরিচালকদের মধ্যে অন্যতম হলেন রাকেশ রোশন। তাঁর পরিচালিত 'করণ অর্জুন' থেকে শুরু করে 'কহো না প্যায়ার হ্যায়', 'কোই মিল গয়া', 'কৃষ'-এর মতো ছবিগুলি জনপ্রিয়তার শীর্ষে পৌঁছেছে। তবে, পরিচালক হিসাবে নয়, বরং বলিউডে রাকেশ রোশন পা রেখেছিলেন একজন অভিনেতা হিসাবে। 'ঘর ঘর কি কাহানী', 'মন মন্দির', 'আনন্দ আশ্রম'-এর মতো সুপার হিট ছবিতে তাঁর অভিনয় আজও দর্শকের মনে দাগ কাটে। তবে, অভিনয় থেকে বহুদিন আগেই অবসর নিয়েছিলেন বর্ষীয়ান অভিনেতা। বলিউডে পরিচালক হিসাবে কাজ শুরু করেছিলেন তিনি। কিন্তু, এবার এই কাজেও ইতি টানতে চলেছেন রাকেশ রোশন।

জানা গিয়েছে, অভিনয়ের পর এবার পরিচালনা থেকেও অবসর নিতে চলেছেন রাকেশ রোশন। সম্প্রতি এক সাক্ষাৎকারে রাকেশ রোশন জানিয়েছেন, 'কৃষ ৪' -ই হবে তাঁর শেষে ছবি। এর পর প্রযোজকের দায়িত্বে থাকলেও, তিনি আর পরিচালনা করবেন না।

পরিচালক আরও জানিয়েছেন যে, এই মুহূর্তে তিনি পরিচালনার থেকেও প্রযোজনা সংস্থা নিয়ে বেশি ব্যস্ত হয়ে পড়েছেন। তবে, তিনি পরিচালনা থেকে সরলেও হৃত্বিক রোশনের সুপার হিরো ছবি 'কৃষ ৪' মুক্তি পাবেই। ছবিটি তৈরি হবে, এ বিষয়ে নিশ্চিত করেছেন রাকেশ রোশন। এই ছবির প্রযোজনার দায়িত্ব সামলাবেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে রাকেশ রোশন জানান, 'কৃষ ৪' তৈরি হবেই। তবে হয়তো তিনি আর পরিচালনার দায়িত্বে থাকবেননা। তাঁর সঙ্গে অন্য পরিচালক থাকতে পারেন। কিন্তু প্রযোজনায় থেকে নতুন নতুন ছবি তৈরি করবেন তিনি।

প্রসঙ্গত, ২০০৩ সালে রাকেশ রোশন বলিউডে সাই-ফাই ফিল্ম 'কোই মিল গয়া' দিয়ে ফ্র্যাঞ্চাইজি চালু করেন। পরে এটি থেকে ২০০৬ সালে তাঁর পরিচালনায় মুক্তি পায় 'কৃষ'। তারপরে ২০১৩ সালে মুক্তি পায় 'কৃষ ৩'। প্রত্যেকটিতে রোহিত এবং তাঁর ছেলে কৃষ্ণ-র ভূমিকায় অভিনয় করেছেন রাকেশ রোশনের পুত্র অভিনেতা হৃত্বিক রোশন। তিনটি ছবিই ঝড় তুলেছিল বক্স অফিসে। সম্প্রতি হৃত্বিক রোশনকে শেষ দেখা গিয়েছিল সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ফাইটারে। এবার আসছে 'কৃষ ৪'। এই ছবিতে হৃত্বিকের অভিনয় কতটা দর্শকের মন জয় করতে পারে এখন সেটাই দেখার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+