এপ্রিলে আসছে রাজকুমার-হনসল জুটির 'ওমের্তা',ছবি কাকে নিয়ে তৈরি জানেন

২০১৭ সালের গোটাটাই তিনি দখল করে রেখেছিলেন। 'বরেলি কি বরফি' থেকে 'শাদি মে জরুর আনা'-র মতো কম বাজেটের ছবিকে দর্শকের মনে গেঁথে দেওয়ার পক্ষে রাজকুমারের অভিনয় যথেষ্ট ছিল।

২০১৭ সালের গোটাটাই তিনি দখল করে রেখেছিলেন। 'বরেলি কি বরফি' থেকে 'শাদি মে জরুর আনা'-র মতো কম বাজেটের ছবিকে দর্শকের মনে গেঁথে দেওয়ার পক্ষে রাজকুমারের অভিনয় যথেষ্ট ছিল। এরপর ওয়েব সিরিজে সুভাষচন্দ্র বসুর ভূমিকায় তিনি মন মাতিয়ে দেন দর্শকের। এর আগেও বহুবার বহু চরিত্রে অভিনয় করে তিনি মন জয়ের নিয়েছেন। আর ২০১৮ সালে আরেক নতুন চমক নিয়ে আসতে চলেছেন তিনি। ফিল্মের নাম 'ওমের্তা'। মুক্তি পাচ্ছে আগামী ২০ এপ্রিল।

এপ্রিলে আসছে রাজকুমার-হনসল জুটির 'ওমের্তা',ছবি কাকে নিয়ে তৈরি জানেন

পাকিস্তানি বংশোদ্ভূত জঙ্গি আহমেদ মর শেখকে নিয়ে তৈরি হয়েছে এই ছবি। ছবির পরিচালনা করেছেন স্বনামধন্য পরিচালক হনসল মেহতা। এর আগে , হনসল মেহতার সঙ্গে 'আলিগড়' ও 'সিটি লাইট'-এর মতো ছবিতে অভিনয় করেছেন রাজকুমার।এরপর 'ওমের্তা'। কুখ্যাত সন্ত্রাসবাদী আহমেদ ওমর সাংবাদিক ড্যানিয়েল পার্লকে অপহরণ করে। শুধু তাই নয়, এই সন্ত্রাসবাদীর হাতেই খুন হন ড্যানিয়েল পার্ল। ছবিতে সেই গোটা ঘটনার বিশদ বর্ণনাও রয়েছে বলে শোনা যায়।

রাজকুমার ছাড়াও এই ছবিতে অভিনয় করছেন, বিকাশ শুক্লা, ব্যাকেল অ্যালন, কোভ্যাল আরোরা সহ অনেকে। ইতিমধ্যেই ছবিটি টরেন্টো ফিল্ম ফেস্টে দেখানো হয়েছে। সেখানে ছবিটি বেশ প্রশংসা কুড়িয়েছে। বেশ কিছু পুরস্কারও পেয়েছে এই ছবি। এরপর ভারতে মুক্তি পেতে চলেছে ছবিটি। ফলে ছবি ঘিরে চবচ্চিত্রপ্রেমীদের মধ্যে উন্মাদনা বাড়ছেই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+