'স্ত্রী'য়ের দাপটে মাত বক্স অফিস! ১০০ কোটি কি শিগগিরই ছুঁতে পারবে ছবি
'স্ত্রী'য়ের দাপটে আপাতত মাত বক্স অফিস। ফের একবার রাজ কুমার রাও প্রমাণ করে দিলেন কেন তাঁকে ফিল্মে কাস্ট করার জন্য পরিচালকরা হন্যে হয়ে ঘুরছেন তাঁর চারপাশে
'স্ত্রী'য়ের দাপটে আপাতত মাত বক্স অফিস। ফের একবার রাজ কুমার রাও প্রমাণ করে দিলেন কেন তাঁকে ফিল্মে কাস্ট করার জন্য পরিচালকরা হন্যে হয়ে ঘুরছেন তাঁর চারপাশে! রাজ কুমারের 'ফ্যানে খান' সেভাবে হিট না করলেও, 'স্ত্রী' এর হাত ধরে বলিউডে নিজের আসন টিকিয়ে রাখলেন রাজ কুমার।

'স্ত্রী ' ছবিটি মুক্তির ১১ দিনের পর আপাতত ১০০ কোটির ক্লাবে তালিকাভুক্ত হওয়ার দৌড়ে সবচেয়ে বেশি গতিতে এগোচ্ছে! ইতিমধ্যেই ফিল্ম ছুঁয়ে ফেলেছে ৮৫.৬০ কোটি টাকা। হলিউড ছবি' দ্য নান' মুক্তি পেলেও , তাকে ছাপিয়ে এগিয়ে চলেছেন শ্রদ্ধা -রাজকুমারের ছবি 'স্ত্রী'। বহু ফিল্ম বিশেষজ্ঞ মনে করছেন এই বছরের অন্যতম ব্লকবাস্টার হিসাবে উঠে আসতে চলেছে ছবিটি। সম্ভবত অনেক ফিল্ম-ব্যবসা সংক্রান্ত অঙ্কের হিসাবই পাল্টে দিতে চলেছে 'স্ত্রী'।
ছবির গল্প এক শহরকে ঘিরে, এক স্বাভাবিক ছন্দের শহর। সেখানে দেবীর বিশেষ পূজাকে উপলক্ষ্য করে ৪ দিন ধরে চলে উৎসব। তবে উৎসবেরদিনের চারটি রাত নিয়ে ফেলে আতঙ্কের চেহারা। এই চারটি রাতে বিভিন্ন বাড়ি থেকে উধাও হয়ে যান পুরুষরা। কথিত রয়েছে 'স্ত্রী' নামের কোনও আত্মা পুরুষদের বাড়ি থেতকে তুলে নিয়ে যায়। কিন্তু কেন এমন হয়? কোথায়ই বা নিয়ে যায় 'স্ত্রী'? এই প্রশ্নের জবাব দিয়েছে রাজকুমার -শ্রদ্ধা অভিনীত 'স্ত্রী'।












Click it and Unblock the Notifications