রাজ কুন্দ্রার হোয়াটসঅ্যাপ চ্যাট ফাঁস, পর্ন তৈরি করে বিপুল অর্থ উপার্জনের ইঙ্গিত মিলেছে চ্যাটে

রাজ কুন্দ্রার হোয়াটসঅ্যাপ চ্যাট ফাঁস

পর্ন ছবি বানানোর অভিযোগে বিশিষ্ট ব্যবসায়ী ও বলিউড অভিনেত্রী শিল্পা শেট্টির স্বামী রাজ কুন্দ্রাকে সোমবার রাতেই গ্রেফতার করেছে মুম্বই পুলিশের ক্রাইম ব্রাঞ্চ। রাজ কুন্দ্রার বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে তিনি পর্ন ভিডিও বানিয়ে তা কিছু অ্যাপের মাধ্যমে মোবাইল ফোনে ছড়িয়ে দিতেন। মুম্বইয়ের পুলিশ কমিশনার এক সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন ২০২১ সালের ফেব্রুয়ারি মাসে পর্ন ভিডিও তৈরি ও তা অ্যাপের মাধ্যমে ছড়িয়ে দেওয়া নিয়ে মুম্বই ক্রাইম ব্রাঞ্চ এ সংক্রান্ত অভিযোগ দায়ের করে। ক্রাইম ব্রাঞ্চ এই মামলায় সোমবার রাজ কুন্দ্রাকে প্রধান ষড়যন্ত্রকারী হিসাবে গ্রেফতার করেছে। কমিশনার এও জানিয়েছেন যে তাঁদের কাছে এ বিষয়ে যথেষ্ট প্রমাণ রয়েছে।

কেনরিন প্রোডাকশন হাউস

কেনরিন প্রোডাকশন হাউস

ক্রাইম ব্রাঞ্চের তদন্ত অত্যন্ত দ্রুতগতিতে চলছে। ক্রাইম ব্রাঞ্চের এক সূত্রের খবর রাজ কুন্দ্রা হলেন ব্রিটেনের বাসিন্দা প্রদীপ বক্সীর আত্মীয়। যাঁর ব্রিটেনে কেনরিন প্রোডাকশন হাউস বলে একটি সংস্থা রয়েছে। এই সংস্থার চেয়ারম্যান ও রাজ কুন্দ্রার আত্মীয় হওয়ার পাশাপাশি প্রদীপ রাজ কুন্দ্রার ব্যবসার অংশীদারও। কুন্দ্রা ও বক্সীর মধ্যে অর্থ লেনদেন সম্পর্কিত হোয়াটঅ্যাপ চ্যাট ফাঁস করেছে ক্রাইম ব্রাঞ্চ। যেখান থেকে প্রমাণিত এই পর্ন ভিডিও তৈরি করে বিপুল পরিমাণে অর্থ উপার্জন করেছেন এই দু'‌জন। হোয়াটসঅ্যাপের এই গ্রুপ চ্যাটে উঠে এসেছে আরও একজনের নামও। জানা গিয়েছে, রাজ কুন্দ্রা পরোক্ষভাবে ওই প্রযোজনা সংস্থার মালিক ও বিনিয়োগকারীও ছিলেন।

নাম জড়িয়েছে রাজের ব্যক্তিগত সহযোগীর

নাম জড়িয়েছে রাজের ব্যক্তিগত সহযোগীর

শোনা যাচ্ছে যে রাজ কুন্দ্রার প্রাক্তন ব্যক্তিগত সহযোগী উমেশ কামাত কেনরিন প্রোডাকশন হাউসের প্রতিনিধি হয়ে ভারতে কাজ করতেন এবং এই সংস্থা পর্ন ফিল্ম ও তহবিলের সুবিধার্থে অনেক এজেন্টদের সঙ্গে চুক্তি করেছিল। জানা গিয়েছে, বিতর্কিত মডেল-অভিনেত্রী গহনা বশিষ্ট ও উমেশ কামাত পর্ন ফিল্ম বানাতেন, এর জন্য অর্থের যোগান দিত কেনরিন প্রোডাকশন হাউস। এই একই সংস্থা তাঁদের বিভিন্ন ধরনের পর্ন ফিল্ম তৈরি করার জন্য অগ্রিম অর্থ দিত বলে জানা গিয়েছে।

 কনটেন্ট পাঠানো হত ই–মেলে

কনটেন্ট পাঠানো হত ই–মেলে

অগ্রিম অর্থ পাওয়ার পর গহনা ও কামাত পর্নোগ্রাফিক ফিল্ম তৈরি করার কাজ শুরু করে দিতেন এবং এ ধরনের কনটেন্ট কেনরিন প্রোডাকশন হাউসকে ই-মেল করে পাঠিয়ে দেওয়া হত। লিঙ্ক পাঠিয়ে দেওয়ার পরই তাঁদের বাকি অর্থও অ্যাকাউন্টে ঢুকে যেত। এই ধরনের পর্ন সোশ্যাল মিডিয়া অ্যাপ হটশটে আপলোড করা হত।

 পর্নোগ্রাফির সঙ্গে যুক্ত কেনরিন

পর্নোগ্রাফির সঙ্গে যুক্ত কেনরিন

তদন্ত চলাকালীন একই পর্নোগ্রাফি কাণ্ডে মুম্বইয়ের ক্রাইম ব্রাঞ্চ জানতে পেরেছে যে কেনরিন প্রোডাকশন হাউস পর্নোগ্রাফি ব্যবসার সঙ্গে যুক্ত বহুদিন ধরে এবং গোটা দেশজুড়ে এ ধরনের কনটেন্টের জন্য বিভিন্ন এজেন্টকে অর্থ প্রদান করে আসছে। প্রসঙ্গত রাজ কুন্দ্রার পর মঙ্গলবার রাজের সহকর্মী রায়ান থর্পকে পর্ন ছবি প্রযোজনা ও ছড়িয়ে দেওয়ার অপরাধে গ্রেফতার করেছে মুম্বই পুলিশ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+