এক সুন্দরী মহিলার প্রেমে পড়েছেন রাজ চক্রবর্তী, স্বামীর প্রেমের খবর রাখেন কি শুভশ্রী?
এক সুন্দরী মহিলার প্রেমে পড়েছেন রাজ চক্রবর্তী
আবার নাকি প্রেমে পড়েছেন পরিচালক রাজ চক্রবর্তী। তাও আবার সুন্দরী মহিলার প্রেমে। সেই মহিলা রাজের খুবই পরিচিত, একেবারে কাছের মানুষ। আবার সেই মহিলা রাজের পুত্র ইউভানেরও মা। হ্যাঁ, বিধায়ক তথা পরিচালক রাজ সেই শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের প্রেমে পাগল হয়ে রয়েছেন।

রাজ–শুভশ্রীর প্রেম
রাজ ও শুভশ্রীর বিয়ে হয়েছে তিন বছর। গত বছর করোনা আবহেই সেপ্টেম্বরে তাঁরা তাঁদের প্রথম সন্তান ইউভানকে স্বাগত জানিয়েছেন। কিন্তু রাজের কাছে তাঁর স্ত্রী এখনও সুপার ওম্যান। তিনি তাঁর স্ত্রীয়ের প্রতি প্রেম প্রকাশ করতে কখনই কার্পণ্যতা করেন না।

শুভশ্রীকে প্রেম নিবেদন
বুধবার নতুন করে শুভশ্রীকে জানালেন যে তিনি তাঁকে ভালোবাসেন। শুভশ্রীর একটি ছবি ইনস্টাগ্রামে দিয়ে তিনি লেখেন, 'এই মহিলাকে খুব ভালোবাসি।' ছবিতে শুভশ্রীর পরনে রয়েছে নীল রঙের সালোয়ার কামিজ, কোঁকড়ানো চুল ও হালকা মেক আপে দারুণ সুন্দরী লাগছিল রাজের ঘরনীকে। পাউট করে ক্যামেরায় পোজ দিয়েছেন, যেন রাজকেই উদ্দেশ্য করে এই ভঙ্গিমা। স্বামী রাজের এই প্রেম নিবেদনে গদগদ হয়ে শুভশ্রীও লিখেছেন 'তোমাকে ভালোবাসি'।

রাজ–শুভশ্রীর বিয়ে
২০১৮ সালের মে মাসে কলকাতার কিছু দূরে বাওয়ালি রাজবাড়িতে ঘটা করে বিয়ে সারেন রাজ-শুভশ্রী। আইবুড়ো ভাত থেকে গায়ের হলুদ, মেহেন্দি সেরিমনি সবই হয় অত্যন্ত জাঁক জমকভাবে। রাজের বিয়েতে টলিউডের খুব ঘনিষ্ঠ কাছের বন্ধুরাই উপস্থিত ছিলেন। তবে রিসেপশনে গোটা টলিউড যেন ভিড় জমিয়েছিলেন রাজ-শুভশ্রীকে অভিনন্দন জানাতে। রাজ-শুভশ্রীর সংসারের গাড়ি খুবই সুন্দরভাবেই এগোচ্ছে। তাঁদের একে-অপরের প্রতি অগাধ ভালোবাসা সবসময়ই লক্ষ্য করা যায়।
ইউভানকে নিয়ে ব্যস্ত রাজ–শুভশ্রী
শুভশ্রী আর রাজ এখন তাঁদের সন্তান ইউভানকে নিয়েই ব্যস্ত। তাঁর বেড়ে ওঠার প্রতিটি মুহূর্তের সাক্ষী থাকতে চান রাজ ও শুভশ্রী। শুভশ্রী এখন ডান্স বাংলা ডান্সের বিচারকের ভূমিকায় রয়েছেন। নিজেকে আরও ফিট রাখতে শরীর চর্চায় মন দিয়েছেন। অন্যদিকে রাজ ব্যারাকপুরে বিধায়কের কাজ সামলাচ্ছেন আপাতত। তাই মাঝে মাঝেই তিনি তাঁর আদিবাড়ি হালিশহরে চলে যান।
ছবি সৌজন্য:ইসন্টাগ্রাম
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications