Allu Arjun Arrested: রাত কাটিয়ে জেলের বাইরে এলেন আল্লু! পিছনের দরজা দিয়ে অভিনেতাকে বার করল পুলিশ

Allu Arjun Arrested: পুলিশের সামনে ঝুঁকতেই হল পুষ্পাকে! এক রাত জেলে কাটিয়ে ছাড়া পেলেন আল্লু অর্জুন। রাতেই অভিনেতাকে চঞ্চলগুড়া সেন্ট্রাল জেলে (Chanchalguda Central Jail) নিয়ে যাওয়া হয়। আজ শনিবার ভোরের আলো ফুটতেই জেলের সামনে পৌঁছে যান আইনজীবীরা। ছিলেন আল্লু অর্জুনের আত্মীয়রাও। সকাল ৭টার সময় কার্যত সবার নজর এড়িয়েই জেলমুক্ত করা হয় দক্ষিণী সুপারস্টারকে।

বের করা হয় চঞ্চলগুড়া সেন্ট্রাল জেলের পিছনের দরজা থেকে। সেখান থেকে বেরিয়েই সোজা গাড়িতে উঠে যান। কোনও প্রশ্নেরই উত্তর দেননি। তবে দীর্ঘ একটা জেলের রাত যে মোটেই সুখকর ছিল না চোখেমুখে ধরা পড়ে আল্লুর। অনেকটাই বিভ্রান্তিকর দেখাচ্ছিল তাঁকে ((Allu Arjun Arrested)।

Allu Arjun Arrested

যা খবর, জুবিলি হিল্‌সের বাড়িতে ফিরে গিয়েছেন অভিনেতা। হাইকোর্টে জামিন পাওয়ার পরেও কেন আটকে রাখা হল অভিনেতাকে । তা নিয়ে প্রশ্ন তুলেছেন আইনজীবী। তাঁর কথায়, জামিনের নথি নির্দিষ্ট সময়ে জেলে পৌঁছে গিয়েছিল। এরপরেও ছাড়া হয়নি। এই বিষয়ে মামলা চলবে বলে হুঁশিয়ারি আইনজীবীর।

বলে রাখা প্রয়োজন, 'পুষ্পা ২: দ্য রুল'-এর প্রিমিয়ারের দিন সিনেমা মুক্তিকে ঘিরে এবং অভিনেতাকে এক ঝলক দেখার জন্যে যে হুড়োহুড়ি পড়ে গিয়েছিল প্রেক্ষাগৃহে। প্রবল ভিড়ের চাপে পড়ে গিয়ে মর্মান্তিক মৃত্যু হয় এক মহিলার। কার্যত আশঙ্কাজনক তাঁর ছেলেও। সেই ঘটনার পরিপ্রেক্ষিতেই অভিনেতার বিরুদ্ধে এফআইআর দায়ের হয়। অভিযোগের ভিত্তিতে শুক্রবার সকালেই অভিনেতার বাড়িতে পৌঁছে যান হায়দরাবাদের পুলিশ আধিকারিকরা।

প্রথমে আটক করা হলেও পরে অভিনেতাকে গ্রেফতার (Allu Arjun Arrested) দেখানো হয়। অভিনেতার গ্রেফতারের ঘটনা সামনে আসার পরেই চরম বিতর্ক তৈরি হয়। দলে ফলে পথে নামেন 'পুষ্পা'র অনুগামীরা। অনেক জায়গায় শুরু হয় বিক্ষোভও। যদিও তা এড়িয়েই আল্লুকে আদালতে নিয়ে যায় হায়দরাবাদ পুলিশ।

এর মধ্যেই হাইকোর্টের দ্বারস্থ হন অভিনেতা। জোর করে কার্যত বেডরুম থেকে পুলিশ তাঁকে তুলে এনেছে বলে আদালতের কাছে অভিযোগ জানানো হয়। অন্যদিকে নিম্ন আদালতে আল্লুকে নিজেদের হেফাজতে চেয়ে আবেদন জানায় পুলিশ। পাল্টা অভিনেতার তরফে আইনজীবী জামিনের আবেদন জানায়। যদিও সেই আবেদন খারিজ করে অভিনেতাকে ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দেয়। যদিও সন্ধ্যায় হাইকোর্ট থেকে জামিন পান অভিনেতা। কিন্তু রাতে জেল মুক্ত করা হয়নি তাঁকে। তা নিয়েই শুরু হয়েছে বিতর্ক।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+