Pushpa-2: অবশেষে প্রতীক্ষার অবসান, প্রকাশ্যে এলো পুস্পা-২ টিজার
প্রকাশ্যে এলো ২০২৪ সালের বহু প্রতিক্ষিত সিনেমা পুস্পা-২-র িটজার। আর প্রথম ঝলকেই মোহিত দর্শকরা। এমন লুকে অল্লু অর্জুনকে দেখা যাবে ভাবতেই পারেননি তাঁরা। ইনস্টাগ্রাম স্টোরিতে টিজারটি রিলিজ করেছে। এই ছবিতেও নায়িকার চরিত্রে রয়েছেন রশ্মিকা মন্দানা।
আজ অর্থাৎ ৮ এপ্রিল অল্লু অর্জুনের ৪২ তম জন্মদিন। সেকারণেই আরও বেশি করে এই দিনটিকে টিজার মুক্তির দিন হিসেবে বেছে নেওয়া হয়েছে। টিজারের কয়েক সেকেন্ডের ভিডিওতেই রীতিমতো চমকে উঠেছেন দর্শকরা। তার উপরে অল্লু অর্জুনের এই লুক হবে সেটা অনেকেই ভাবতে পারেননি।

ছবির টিজারে যথারা দেখানো হয়েছে। যাকে হিন্দুদের দেবদেবীর পুজোর একটা অনুষ্ঠান বলা হয়। অল্লু অর্জুন নিজেও ছবির টিজার শেয়ার করেছেন ইনস্টাগ্রামে। রশ্মকা মন্দানাও তাঁর ইন্টাগ্রামে সেটি শেয়ার করেছেন। তিনি লিখেছেন এই দিনটির জন্য তিনি অপেক্ষা করছিলেন। প্রসঙ্গত উল্লেখ্য ২০২২সালের ব্লকব্লাস্টার হিট ছবি পুস্পা। ছবিতে রশ্মিকা এবং অল্লু অর্জুনের জোড়ি পছন্দ করেছিলেন দর্শকরা।
তিনটি ভাষাতেই বক্স অফিসে রেকর্ড সাফল্য পেয়েছিল ছবিটি। তারপরেই জল্পনা শুরু হয়েছিল পুস্পা-২ তৈরি হবে। সেটার শ্যুটিং শুরু হয় ২০২৩ সালে। ২০২৪ সালের ১৪ অগাস্ট ছবিটি মুক্তি পাওয়ার কথা। এই পুস্পা-২-র সাফল্যের বলেই বলিউডে একের পর এক ছবি পেয়েছিলেন রশ্মিকা। গতবছর তাঁর অ্যানিম্যাল ছবিটিও বক্স অফিসে ব্যপক সাফল্য পেয়েছে।












Click it and Unblock the Notifications