নতুন বছরে জমে উঠবে ‘মুখোশে মানুষে খেলা’! নজর কাড়ল প্রথম লুক

বড়পর্দার পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্মও এখন বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। কোভিডের সময় থেকেই বেড়েছে ওটিটির রমরমা। বড়পর্দার অভিনেতা অভিনেত্রীদের অনবদ্য অভিনয় ওয়েব সিরিজের মাধ্যমে মুগ্ধ করে দর্শককে। এমনই এক অভিনেত্রী হলেন প্রিয়াঙ্কা সরকার।

'দাদার আদেশ' ছবির হাত ধরে যাঁর টলিউডে যাত্রা শুরু। যদিও এরপর প্রিয়াঙ্কা সরকার অভিনীত 'চিরদিনই তুমি যে আমার' ছবিটি তাঁকে সাফল্য এনে দিয়েছিল। এরপর আর পিছন ফিরে তাকাতে হয়নি তাঁকে।

Mukhosh manushe khela

পরবর্তীকালে একসময় বড়পর্দা কাঁপানো এই অভিনেত্রীও তাঁর অভিনয় দক্ষতার প্রমাণ দিয়েছেন ওয়েব সিরিজের মাধ্যমে। এবার তাঁকে আবারও দেখা যাবে বড়পর্দায়। আসছে 'মুখোশে মানুষে খেলা - ডার্ক মাইন্ড গেমস'। আসলে এ ছবি ঘুরবে এক খুনের রহস্যের চারপাশে। তবে অন্যান্য খুনের রহস্যের থেকে অনেকটাই আলাদা 'মুখোশে মানুষে খেলা'। এই ছবির পরতে পরতে জড়িয়ে রয়েছে মনস্তত্ত্ব।

এই ছবিতে মুখ্য তিন চরিত্রে অভিনয় করছেন সুব্রত দত্ত, প্রিয়াঙ্কা সরকার এবং জয়দীপ চক্রবর্তী। এই ছবিতে একজন কর্পোরেটে কর্মরতা রহস্যময় মহিলা নন্দিনীর ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে প্রিয়াঙ্কা সরকারকে। মানিক সেন নামের একজন তদন্তকারীর ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে সুব্রত দত্তকে। এই ছবিতে এক ব্যবসায়ী জয় সান্যালের ভূমিকায় অভিনয় করছেন জয়দীপ চক্রবর্তী।

এই ছবির হাত ধরেই টলিউডে ডেবিউ করছেন জয়দীপ চক্রবর্তী। 'সাবিত্রী প্রোডাকশন' প্রযোজনায় গত বছরই শেষ হয়েছে এই ছবির শ্যুটিং। কৌশিক ঘোষের সঙ্গীত পরিচালনায় এই ছবির একটি গান রেকর্ড করেছেন ক্যাকটাস ব্যান্ডের অভিজিৎ বর্মন ওরফে পটা। ২০২৪-এ ছবিটি মুক্তির কথা থাকলেও তা সম্পন্ন হয়নি। তবে, এবার সবকিছু ঠিক থাকলে ২০২৫-এর ফেব্রুয়ারি মাসেই বড়পর্দায় মুক্তি পেতে চলেছে এই ছবি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+