Oscars 2025 | 97th Academy Awards: শেষ দৌড়ে পিছিয়ে গেল প্রিয়াঙ্কা চোপড়ার 'অনুজা', আশাহত ভারতীয়রা
Oscars 2025 | 97th Academy Awards: অস্কারের শেষ দৌড় পর্যন্ত পৌঁছেও জেতা হল না ভারতীয় ছবি 'অনুজা'র (Priyanka Chopra anuja) । মার্কিন-ভারতীয় ছবি হিসেবে অস্কারের দৌড়ে ছিল একমাত্র এই শর্ট ফিল্মটি। তাই ভারতীয় চলচ্চিত্র জগতের আশা ছিল 'অনুজা'কে (Anuja) ঘিরে। নমিনেশন পেলেও আজ অস্কারের (Oscars 2025) মঞ্চে 'আই অ্যাম নট এ রোবট' ছবিটি পুরস্কৃত হয়েছে।
'অনুজা' ছবিটির অন্যতম প্রযোজক ছিলেন প্রিয়াঙ্কা চোপড়া জোনাস। অপর প্রযোজক ছিলেন গুনীত মোংগা। এই ছবি ঘিরে ব্যাপক চর্চা হয়েছে সিনেমার অনুরাগীদের মহলে। শেষ পর্যন্ত ছবিটি পুরস্কৃত না হওয়ায় আশাহত ভারতীয়রা। বেস্ট লাইভ অ্যাকশন শর্ট ফিল্ম বিভাগে মনোনীত হয়েছিল ছবিটি (Oscars 2025 | 97th Academy Awards) । এর আগে হত ২০২৩-এ ভারতীয় ছবি আরআরআর-এর নাটু নাটু গানটি অস্কার পায়।

এই বছর প্রাথমিক দৌড়ে 'লাপতা লেডিজ' ছবিটি থাকলেও, শেষ পর্যায়ে ছবিটি পুরস্কৃত হয়নি। অস্কারে মনোয়ন পাওয়া অনুজা নিয়ে স্পেশ উত্তেজিত ছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। আগে এই বিষয়ে তিনি বলেন, ''দর্শকদের কাছে অর্থপূর্ণ গল্প বলতে চাই আমরা। যা হৃদয়স্পর্শ করবে, সেটাই আমাদের অনুপ্রেরণার জায়গা। 'অনুজা'কে এই প্রাপ্য স্বীকৃতি পেতে দেখে আমি অত্যন্ত রোমাঞ্চিত। কিন্তু শেষ পর্যায়ে লড়াই'য়ে ছিটকে গেল ছবি।
তবে এদিন অস্কারের মঞ্চে ভারতীয়দের চমকে দিয়েছেন হোস্ট কোনান ও ব্রায়েন। ৯৭ তম অস্কার প্রদানের মঞ্চে প্রথমবার হোস্ট হিসেবে হাজির কোনান ও ব্রায়েন। বরাবরই একটু অন্যরকমভাবে কথা বলতে পছন্দ করেন তিনি।
তবে এদিন মঞ্চে হঠাৎই হিন্দিতে কথা বলে ওঠেন তিনি। চমকে যান তাঁর ভক্তরা। তিনি বলেন, 'ভারত কে লোগো কো নমস্কার। ওহা সুভা হো চুকি হ্যায় তো মুঝে উমিদ হ্য়ায় কে আপ নাস্তে কে সাথ অস্কার দেখ রহে হোংগে' (ওখানে সকাল হয়ে গিয়েছে। আশা করি আপনারা প্রাতঃরাশ খেতে খেতে অস্কার দেখছেন।)
আমেরিকার লস অ্যাঞ্জলসের ডলবি থিয়েটারে ৯৭ তম অস্কার প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আর সেই অনুষ্ঠানের সরাসরি সম্প্রচার করা হচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে। তাই এদিন শুধু হিন্দি নয়, চিনা, স্প্যানিশ সহ একাধিক ভাষায় কথা বলেছেন কোনান ও ব্রায়েন। তবে তাঁর হিন্দু উচ্চারণ নিয়ে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়ে গিয়েছে নেটিজেনদের মধ্যে। অনেকেই বলছেন, চেষ্টাটা ভাল হলেও কোনান ও ব্রায়েনের হিন্দু উচ্চারণ খুব একটা ভাল নয়।












Click it and Unblock the Notifications