সানিকে সরিয়ে এক নম্বরে প্রিয়া, রোনাল্ডো, কেইলি জেনারকেও বেগ দিচ্ছেন মালায়ালি অভিনেত্রী

দক্ষিণী প্রিয়ার প্রকাশে টালমাটাল ইন্টারনেট দুনিয়া। সম্প্রতি দক্ষিণী এই অভিনেত্রীর ভিডিও ভাইরাল হয়ে যাওয়ায় নয়া সেনসেশন হয়ে উঠেছেন তিনি।

দক্ষিণী প্রিয়ার প্রকাশে টালমাটাল ইন্টারনেট দুনিয়া। সম্প্রতি দক্ষিণী এই অভিনেত্রীর ভিডিও ভাইরাল হয়ে যাওয়ায় নয়া সেনসেশন হয়ে উঠেছেন তিনি। দেশ-বিদেশের বিভিন্ন হট এবং হিট সেলিব্রিটিদের সরিয়ে দিচ্ছেন এই মালায়ালি অভিনেত্রী।

সানিকে সরিয়ে এক নম্বরে প্রিয়া, রোনাল্ডো, কেইলি জেনারকেও বেগ দিচ্ছেন মালায়ালি অভিনেত্রী

গুগল সার্চে সকলকে পিছনে ফেলে দিলেন প্রিয়া প্রকাশ। গুগলে সবচেয়ে বেশি সার্চ হওয়া অভিনেত্রী সানি লিওনি। তিনি সানিকেও পিছনে ফেলে দিয়েছেন এই একদিনে। সবচেয়ে সার্চ হওয়া মহিলা এখন এই প্রিয়া। পাশাপাশি তার ধারেকাছে নেই ক্যাটরিনা কাইফ , দীপিকা পাড়ুকোনরা। 'মানিক্যা মালরায়া পুভি ' গান ইতিমধ্যেই ৯০ লক্ষ ভিউ ছাড়িয়েছে।

গুগল ট্রেন্ডে এখন রাজ করছেন ইনিই। ২৪ ঘন্টায় যে কারোর জীবন এভাবে বদলে যেতে পারে তার প্রমাণ দিলেন প্রিয়া প্রকাশ ভেরিয়ার। নিজের ভাইরাল ভিডিওয় যে এক্সপ্রেশন দিয়েছেন প্রিয়া প্রকাশ তাতে মজে আসমুদ্র হিমাচল। ভারতে বছরের পর বছর ধরে সবচেয়ে বেশি সার্চড মহিলার তালিকায় একজনই রাজ করেন তিনি সানি লিওনি। সোশ্যাল মিডিয়ার দাপটে সেই এক নম্বর জায়গাও টলমল হয়ে গেল।

এদিকে শুধু ভারতের নিরিখেই নয়, বিদেশি তারকারাও হার মানছেন কেরালাইট এই অষ্টাদশীর কাছে। সোশ্যাল মিডিয়ার বিভিন্ন অ্যাকাউন্টে ফলোয়ার একটা অপশন হয়। ন্যাশানাল ক্রাশে পরিণত হওয়া এই মুহূর্তে ইনস্টাগ্রামে হাই ফলোয়ার তালিকায় তিন নম্বরে উঠে এসেছেন। একদিনে সবচেয়ে ফলোয়ার বাড়ার তালিকায় সকলকে টেক্কা দিয়েছেন তিনি।

সানিকে সরিয়ে এক নম্বরে প্রিয়া, রোনাল্ডো, কেইলি জেনারকেও বেগ দিচ্ছেন মালায়ালি অভিনেত্রী

ত্রিশুরের এই মেয়ে -র আগে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে তাঁর চেয়ে বেশি ফলোয়ার হিসেবে এগিয়ে আছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ও কেইলি জেনার। চমকে উঠবেন না। এটাই সত্যি। কেইলি জেনারের ফলোয়ারের সংখ্যা একদিনে হয়েছিল ৮ লক্ষ ৬ হাজার। তারপরেই ছিল ক্রিশ্চিয়ানো রোনাল্ডো যার একদিনে ফলোয়ার হয়েছিল ৬ লক্ষ ৫০ হাজার। আর এই দুই বিশ্বজনীন তারকার পিছনেই রয়েছেন প্রিয়া প্রকাশ। একদিনে তাঁর ইনস্টাগ্রামে ফলোয়ার হয়েছেন ৬ লক্ষ ৬ হাজার।

Aiswaryarani 2017 ✌️ . . . Pic credits: riyaas noushad

A post shared by priya prakash varrier (@priya.p.varrier) on

সোজা কথা ভারতের প্রিয়া প্রকাশ ভারিয়ার কাঁপিয়ে দিচ্ছেন সোশ্যাল মিডিয়া।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+