Prabhas: সালার মুক্তি পাওয়ার পরেই কি বিয়ে প্রভাসের, কৃতি শ্যানন না অনুষ্কা শেট্টি কনে কে? তুঙ্গে জল্পনা
Prabhas: কবে বিয়ে করবেন 'বাহুবলী' প্রভাস এই নিয়ে জল্পনার শেষ নেই। বাহুবলী সিনেমা মুক্তি পাওয়ার আগে থেকেই অনুষ্কা শেট্টির সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে জল্পনা শুরু হয়েছিল। তার মাঝে আবার কৃতি শ্যাননের সঙ্গে প্রভাসের নাম জড়িয়ে পড়েছে।
তাই বিয়ের খবর নিয়ে জল্পনা শুরু হতেই কাকে বিয়ে করছেন অভিনেতা তা নিয়ে আলোচনা শুরু হয়ে গিয়েছে নেটপাড়ায়। সূত্রের খবর আদিপুরুষের পর এবার সালার মুক্তি পেতে চলেছে প্রভাসের। ডিসেম্বরেই মুক্তি পাবে ছবিটি। শাহরুখ খানের ডাঙ্কির সঙ্গে একই দিনে মুক্তি পেতে চলেছে প্রভাসের সালার।

বাহুবলীর বিপুল জনপ্রিয়তার পর তেমন আর কোনও ছবিতে অভিনয় করেননি প্রভাস। আদিপুরুষে তাঁকে দেখা গেলেও তেমন ভাবে ছবিটি সাফল্য পায়নি। সেকারণে প্রভাসের নতুন সিনেমা সালার নিয়ে উৎসাহ দেখাচ্ছেন অনুরাগীরা। ইতিমধ্যেই সালারের ট্রেলর মুক্তি পেয়েছে। তা নিয়ে নানা সমালোচনাও শুরু হয়ে গিয়েছে।
এর মাঝেই প্রভাসের কাকিমা আবার অভিনেতার বিয়ে নিয়ে কথা বলেছেন। তিনি জানিয়েছেন প্রভাসের সাফল্য তাঁরা সবসময় কামনা করেন। ভগবানের আশীর্বাদ থাকলে খুব শীঘ্রই প্রভাসের বিয়ে দেবেন তাঁরা। প্রসঙ্গত উল্লেখ্য কৃতি শ্যাননের সঙ্গে আদিপুরুষের প্রমোশনের সময় প্রভাস নিজেই বিয়ে নিয়ে কথা বলেছিলেন। চলতি বছরেই তাঁর বিয়ের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছিলেন তিনি।
প্রভাস বলেছিলেন তিনি তিরুপতির মন্দিরে বিয়ে করতে চান। তাঁর কথা শোনার পরেই অনুরাগীরা উচ্ছ্বাসে ফেটে পড়েছিলেন তারপরেই প্রভাস তাঁদের জবাব দিয়েছিলেন তিনি বিয়ে করবেন বলেছেন তবে কবে এবং কাকে বিয়ে করবেন সেকথা বলেননি। এখন সালারের প্রচারে ব্যস্ত রয়েছেন অভিনেতা। আগামী ২২ ডিসেম্বর সিনেমা হলে মুক্তি পাবে সালার। এর আগে ২৮ সেপ্টেম্বর সালার মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু বিবেক অগ্নিহোত্রীর ভ্যাকসিন ওয়ারের সঙ্গে মুক্তির দিন ক্ল্যাশ করায় পিছিয়ে দেওয়া হয় দিন।












Click it and Unblock the Notifications