বিয়ের দুই সপ্তাহের মধ্যে স্বামীকে পুলিশের হাতে ধরিয়ে দিলেন পুনম পাণ্ডে
পুনম পাণ্ডের স্বামী গ্রেফতার
এখনও হাত থেকে বিয়ের মেহেন্দিও সম্পূর্ণভাবে ওঠেনি অথচ স্বামীকে পুলিশের হাতে ধরিয়ে দিলেন অভিনেত্রী পুনম পাণ্ডে। বিয়ের দু’সপ্তাহ পর পুনম পাণ্ডে তাঁর স্বামী স্যাম বম্বের বিরুদ্ধে গোয়া পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন এবং সেই অভিযোগের ভিত্তিতে গ্রেফতার হন স্যাম।

পুলিশের পক্ষ থেকে জানা গিয়েছে, পুনম তাঁর অভিযোগে স্যাম বম্বের বিরুদ্ধে অভিযোগ করেছেন। তাঁর দাবি, তাঁর শ্লীলতাহানি হয়েছে, তাঁকে হুমকি দেওয়া হয়েছে এবং তাঁর স্বামী তাঁকে হেনস্থা করেছে। এই ঘটনাটি ঘটেছে দক্ষিণ গোয়ার ক্যানাকোনা গ্রামে, যেখানে পুনমের একটি সিনেমার শুটিং চলছিল। ক্যানাকোনা পুলিশ থানার ইনস্পেক্টর তুকারাম ছবন এ প্রসঙ্গে বলেন, 'পুনম পাণ্ডে সোমবার গভীর রাতে থানায় এসে দাবি করেন যে আঁর স্বামী স্যাম বম্বে তাঁর শ্লীলতাহানি করেছেন এবং তাঁকে হেনস্থা করার পর মারাত্মক পরিণতির হুমকিও দেয়। স্যাম বম্বেকে গ্রেফতার করা হয়েছে।’ আক্রান্তকে বাধ্যতামূলক মেডিক্যাল টেস্টে পাঠানো হয়েছে।
স্যাম বম্বের সঙ্গে দীর্ঘদিন ডেটিং করার পর পুনম ব্যক্তিগত অনুষ্ঠানের মধ্য দিয়ে তাঁকে বিয়ে করেন ১০ সেপ্টেম্বর। ইনস্টাতে তাঁদের বিয়ের ছবিও পোস্ট করেন তিনি।












Click it and Unblock the Notifications