হাসপাতালে ভর্তি পুনম পাণ্ডে, নির্যাতনের অভিযোগে গ্রেফতার স্বামী স্যাম বম্বে
পুনম পাণ্ডের স্বামী স্যাম বম্বে গ্রেফতার নির্যাতনের অভিযোগে, অভিনেত্রী ভর্তি হাসপাতালে। এমনই খবর এদিন সামনে আসতে শুরু করেছে। বলিউড পাড়ায় সবেমাত্র আরিয়ান খানের মামলা ঘির চাঞ্চল্য স্তিমিত হওয়ার দিকে এগোতেই পুনম পাণ্ডেকে ঘিরে চড়েছে নয়া শোরগোল। এদিন , তাঁর স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে নির্যাতনের অভিযোগ ওঠে। এদিকে নির্যাতনের জেরে পুনম অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বলে খবর।

উল্লেখ্য়, গণেশ চতুর্থীর আগে বলিউড তোলপাড় করে খবর আসে শিল্পা শেট্টির স্বামী রাজ কুন্দ্রার গ্রেফতারির। এরপর খবর আসে মাদককাণ্ডে শাহরুখ পুত্র আরিয়ান খানের গ্রেফতারির। তারপরই পুনম পাণ্ডের স্বামী স্যাম বম্বেকে গ্রেফতার করা হয়েছে বধু নির্যাতনের অভিযোগে। যে খবরের জেরে কার্যত ফের একবার বলিউড পাড়া সরগরম। জানা গিয়েছে , অভিনেত্রীর উপর শারীরিক অত্যাচারের জেরে মুম্বই হাসপাতালে ভর্তি হয়েছেন পুনম পাণ্ডে। এদিকে, আপাতত তাঁর স্বামী জেলবন্দি। মুম্বই পুলিশের তরফে জানানো হয়েছে, পুনমের একটি অভিযোগের ভিত্তিতে তাঁর স্বামী স্যাম বম্বেকে গ্রেফতার করা হয়েছে। অত্যাচারের মাত্রা বেড়ে যাওয়ায় অসুস্থ হয়ে পড়েন পুনম। ফলে তাঁকেে ভর্তি করা হয়েছে হাসপাতালে।
উল্লেখ্য, এই প্রথমবার নয়, এর আগেও বহুবার পুনম পাণ্ডে তাঁর স্বামীর বিরুদ্ধে অত্যাচারের অভিযোগ দায়ের করেছেন। বহুবার পুনম তাঁর স্বামীর বিরুদ্ধে এমন নির্যাতেনের অভিযোগে সরব হয়েছিলেন। তবে এবার তাঁর স্বামীকে গ্রেফতার করা হল। উল্লেখ্য, বিয়ের এক বছরের মধ্যে থেকেই পুনমের ওপর তাঁর স্বামীর অত্যাচারের অভিযোগ শোনা যায়। এরপর ফের আরেকবার এই একই অভিযোগ উঠল। এদিকে, পুনম পাণ্ডের বিয়ে সম্পন্ন হয়েছে গত বছরের সেপ্টেম্বর মাসে। শোনা যায়, বিয়ের পরদিন থেকেই অত্যাচারের সীমা বেড়েছে পুনেমর ওপর। সেই নিয়ে সরবও হয়েছিলেন অভিনেত্রী। এরপরই এই বছরের এমন ঘটনার কথা শোনা গিয়েছে। গত সেপ্টেম্বরে গোয়া পুলিশ স্টেশনে গিয়ে পুনম পাণ্ডে তাঁর স্বামীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। শোনা যায়, সেই সময় দুজনে গোয়ায় হানিমুনে ছিলেন। আর সেই সময়ই পুনমের স্বামী তাঁকে মারধর করেন বলে অভিযোগ করেছিলেন পুনম। তবে সেই সময় ঘটনা গুরুর পর্যায়ে যায়নি। পরবর্তীকালে তা চলে যায় বড় পরিস্থিতির দিকে। উল্লেখ্য, বলিউডে পর পর গ্রেফতারির ঘটনা নিয়ে রীতিমত তোলপাড় শুরু হচ্ছে। পর্নকাণ্ডে রাজ কুন্দ্রার গ্রেফতারির পর থেকেই বলিউড ফিল্মের চাইতে অনেক বেশি আলোচনা শুরু হয়ে গিয়েছে তারকাদের ব্যক্তিগত জীবন ঘিরে।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications