Poonam Pandey: কলকাতা থেকে আইনি নোটিস গেল পুনমের কাছে
মৃত্যুর ভুয়ো খবর ছড়িয়ে বিপাকে অভিনেত্রী-মডেল পুনম পাণ্ডে। এবার কলকাতা থেকে গেল আইনি নোটিস। অভিনেত্রীকে ভুয়ো খবর ছড়ানোর অভিযোগে নোটিস পাঠালেন কলকাতার এক বাসিন্দা। গত কয়েকদিন ধরের খবরের শিরোনামে রয়েছেন অভিনেত্রী।
হঠাৎ করে শুক্রবার সকালে িনজেকে মৃত বলে জানান অভিনেত্রী পুনম পাণ্ডে। তাঁর ইনস্টা পোস্টে লেখা হয় মারা গিয়েছেন অভিনেত্রী। হঠাৎ করে মাত্র ৩২ বছর বয়সী অভিনেত্রী মৃত্যুর ঘটনায় শোরগোল পড়ে যায় গোটা দেশে। পুনমের ম্যানেজার জানায় সার্ভিকাল ক্যান্সারে মারা গিয়েছে তিিন। ২ তারিখে তাঁর হোমটাউনে নাকি অভিনেত্রীর শেষকৃত্য হয়েছে।

সার্ভিকাল ক্যান্সারে নাকি তিনি অনেকদিন ধরেই ভুগছিলেন। কিন্তু সন্দেহ ঘনায় তাঁর পরিবার নিখোঁজ হওয়ায়। রাতের মধ্যে এই নিয়ে ধোঁয়াশা তৈরি হয়ে যায়। অভিনেত্রীর পরিবারের সঙ্গে কেউ যোগাযোগ করতে পারছিলেন না। এককথায় অভিনেত্রীর পরিবার নিখোঁজ ছিলেন। অনেকে বলতে শুরু করেন সার্ভিকাল ক্যান্সারে নয়, অভিনেত্রী মারা গিয়েছেন ড্রাগ ওভার ডোজে। গোটা বলিউড অভিনেত্রীর মৃত্যুর খবরে চমকে গিয়েছিল। অনেকেই শোক প্রকাশ করে দুঃখজনক বলে পোস্ট দিয়েছিলেন সোশ্যাল িমডিয়ায়।
তারপরের দিনই ইনস্টা পোস্টে নিজের বিডিও শেয়ার করে পুনম পান্ডে বলেন তিনি মারা যান নি বেঁচে রয়েছেন। সার্ভিকাল ক্যান্সার নিয়ে সাধারণ মানুষকে সচেতন করতেই তিনি নিজের মৃত্যুর ভুয়ো খবর ছড়িয়েছিলেন। তারপরেই এক কথায় নেটিজেনদের রোষের মুখে পড়তে হয় অভিনেত্রীকে। তাঁর বিরুদ্ধে মামলা করার হুমকি দেন অনেকে। মানুষকে বিভ্রান্ত করার অভিযোগ ওঠে অভিনেত্রীর বিরুদ্ধে।
এদিকে কলকাতা থেকে এক ব্যক্তি অভিনেত্রীকে আইনি নোটিস পাঠিয়েছে বলে জানা গিয়েছে। সেই নোটিসে অভিনেত্রীর বিরুদ্ধে ভুয়ো খবরে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার অভিযোগ উঠেছে। অমিত রায় নামে কলকাতার এক ব্যক্তি কতাঁর আইনজীবী মারফৎ এই আইনি নোিটস পুনম পাণ্ডেকে পাঠিয়েছেন।












Click it and Unblock the Notifications