লিবিয়ার প্রয়াত একনায়ক গদ্দাফির বক্ষলগ্না অষ্টাদশী ক্যাটরিনা কাইফ, ভাইরাল ছবিতে তোলপাড় ইন্টারনেট

লিবিয়ার প্রয়াত একনায়ক গদ্দাফির সঙ্গে অষ্টাদশী ক্যাটরিনা কাইফ। এমনই ভাইরাল ছবিতে তোলপাড় ইন্টারনেট। বছর ১৫ আগে, বলিউডে ঢোকার পূর্বে একটি ফ্যাশন শোতে যোগ দিতে লিবিয়ায় গিয়েছিলেনক্যাটরিনা। স

বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফকে তো নানা মুডে দেখেছেন। কিন্তু কোনও রাষ্ট্রনায়কের সঙ্গে দেখেছেন কি?

ভারতের কোনও নেতা নন, ছবিতে ক্যাটরিনা কাইফকে দেখা যাচ্ছে লিবিয়ার প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপ্রধান কর্নেল মুয়াম্মার গদ্দাফির সঙ্গে।[আরও পড়ুন:ক্যাটরিনা কাইফের মতো সুন্দর ঠোঁট পেতে পারেন আপনিও, জেনে নিন কীভাবে]

লিবিয়ার প্রয়াত একনায়ক গদ্দাফির বক্ষলগ্না অষ্টাদশী ক্যাটরিনা কাইফ, ভাইরাল ছবিতে তোলপাড় ইন্টারনেট

ভারতীয় মডেলদের সঙ্গে মুয়াম্মার গদ্দাফির ছবিটি কমপক্ষে ১৫ বছরের পুরনো। ছবিতে গদ্দাফির বাঁ-দিকে ক্যাটরিনা, ডানদিকে নেহা ধুপিয়া, পিছনের দিকে রয়েছেন অদিতি গোয়াত্রিকর এবং মডেল শমিতা সিনহা। শমিতাই এই ছবিটি সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। সঙ্গে সঙ্গেই ছবিটি ভাইরাল হয়ে যায়। তবে সমালোচনা হওয়ায় ছবিটি তিনি তুলে নিলেও, ফ্যান ক্লাবের মাধ্যমে ছবিটি ছড়িয়ে যায়।

বলিউডে তখনও সুযোগ মেলেনি ক্যাটরিনার। প্রায় বছর ১৫ আগে সঙ্গীদের নিয়ে লিবিয়ার একটি ফ্যাশন শো-এ গিয়েছিলেন ক্যাটরিনা কাইফ। বয়স তখন ১৮-র আশপাশে।

বেশ কয়েক বছর আগে, গদ্দাফির ছেলের প্রাইভেট পার্টিতে বেয়ন্স, মারিয়া ক্যারেসহ অন্য অনেক পপ স্টারের উপস্থিত থাকার খবরে সমালোচনার ঝড় ওঠে।

খুব অল্প বয়সেই মডেল হিসেবে নাম করেছিলেন ক্যাটরিনা। মাত্র ১৪ বছর বয়সে জুয়েলারি ফ্যাশন দিয়ে মডেল হিসেবে তার আত্মপ্রকাশ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+