ক্যাটরিনা কাইফের মতো সুন্দর ঠোঁট পেতে পারেন আপনিও, জেনে নিন কীভাবে
জানেন কি, সুন্দর ঠোঁটের রহস্য? আপনিও ঘরোয়া উপায়ে পেতে পারেন এমন সুন্দর ঠোঁট। তবে কীভাবে, চলুন জেনে নেওয়া যাক
কাশ্মীরি পিতার সন্তান ক্যাটরিনা কাইফের জন্ম লন্ডনে। তিনি মাত্র ১৪ বছর বয়সে একটি ফ্যাশন শো'য়ে অংশ নেন ও জয়ী হন। সেই শো'য়ে ছবি নির্মাতা কায়জাদ গুস্তাদ ক্যাটরিনাকে দেখে 'বুম' সিনেমায় তাঁকে অভিনেত্রী হিসাবে বেছে নেন। ২০০৩ সালে বলিউডে পা রাখেন ক্যাটরিনা কাইফ। প্রথমে ক্যাটকে নিতে ভরসা পাচ্ছিলেন না কোনও পরিচালক। পরে ২০০৫ সালে সলমনের সঙ্গে জুটি বেঁধে তিনি 'ম্যায়নে পেয়ার কিঁউ কিয়া'-ছবিতে অভিনয় করেন। এরপর আর ফিরে তাঁকাতে হয়নি ক্যাট সুন্দরীকে।
এহেন সুন্দরী ক্যাটরিনা নিজের রূপের গুনে প্রথম থেকেই দর্শকের অত্যন্ত প্রিয়পাত্রী। তাঁর সুন্দর ঠোঁটের আবেদনে যেকোনও পুরুষকে ঘায়েল করার ক্ষমতা রাখেন তিনি। তাঁর ঠোঁট ও গালে তোল পড়া হাসি সিনেমাপ্রেমীদের রাতের ঘুম কেড়ে নেওয়ার পক্ষে যথেষ্ট। তবে জানেন কি, ক্যাটরিনার সুন্দর ঠোঁটের রহস্য? আপনিও ঘরোয়া উপায়ে পেতে পারেন এমন সুন্দর ঠোঁট। তবে কীভাবে, চলুন জেনে নেওয়া যাক।

ঠোঁটের ত্বকের যত্ন
ঠোঁটের ত্বক অত্যন্ত নরম ও অনুভূতিপ্রবণ। লিপ বাম ব্যবহার করে ঠোঁট আর্দ্র রাখুন। ঠোঁটের উপরের শক্ত চামড়া থাকলে তা ধীরে ধীরে ঘষে তুলে ফেলুন। ঠোঁটের উপরের মরা চামড়া উঠে গেলে তা আকর্ষণীয় হয়ে উঠবে।

সূর্য থেকে বাঁচুন
মুখের ত্বককে সূর্যের আলো থেকে যেমন বাঁচাতে হবে, তেমনই খেয়াল রাখতে হবে, সূর্যের আলো ঠোঁটের ক্ষতি করতে না পারে। বাইরে বেরোনোর আগে এসপিএফ ১৫ সমৃদ্ধ লিপ বাম ব্যবহার করে তারপর বেরোন। বাইরে থাকাকালীন ২ ঘণ্টা পরপর লিপ বাম লাগাতে হবে। ক্যাটরিনার মতো যারা বহুক্ষণ বাইরে রোদে কাজ করেন তাদের জন্য এটা অবশ্য প্রয়োজন।

ময়শ্চারাইজ করানো
নিজের ঠোঁটকে আকর্ষণীয় ও স্বাস্থ্যবান রাখতে হলে সবসময় ময়শ্চারাইজ করে রাখতে হবে। হাইড্রেটেড না রাখলে ঠোঁট তার ঔজ্জ্বল্য হারিয়ে ফেলবে। তাছাড়া যত্ন না নিয়ে ঠোঁটের চামড়া কুঁকড়ে যাবে।

লিপ গ্লসের ব্যবহার
ক্যাটরিনার মতো অভিনেত্রীরা যাদের সারাদিন কাজের সূত্রে বাইরে থাকতে হয় তারা সবসময় লিপ গ্লস ব্যবহার করেন। কোনওরকম ক্ষতিকর রাসায়নিক ছাড়াই লিপ গ্লস ঠোঁটকে সুন্দর লুক দিতে পারে এবং আপনাকে ক্যাটরিনার মতোই আকষর্ণীয় ঠোঁট দিতে পারে।

হোম মেড পদ্ধতি
সুন্দর ঠোঁট পেতে চাইলে বাড়িতেই কিছু পদ্ধতি অনুসরণ করতে পারেন। দু'চামচ নারকেল তেল, এক চামচ মোম, ২-৩ ফোঁটা ভিটামিন ই তেল। আগুনে দিয়ে ভালো করে নাড়িয়ে মিশ্রণ বানিয়ে নিন। এরপরে ছোট বোতলে রেখে ঠান্ডা করে নিন। এই ঘরোয়া লিপ বাম ব্যবহার করুন।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications