Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ছবি : ১০টি কারণ যার জন্য ঝলক দিখলা যা দেখতেই হবে

মুম্বই, ৭ জুন : যাবতীয় অপেক্ষার অবসান। আজ থেকে শুরু হচ্ছে ভারতের জনপ্রিয় রিয়্যালিটি নাচের অনুষ্ঠান 'ঝলক দিখলা যা ৭'। কিন্তু উন্মাদনার দিক থেকে দেখতে গেলে গত ৬ বারের ঝলককে ছাপিয়ে গিয়েছে এবারের ঝলক (আরও পড়ুন)। কিন্তু কেন এ উন্মাদনা। তার পিছনে রয়েছে ১০ টি কারণ।

১. 'মধুবালা' ওরফে গত বছরের ঝলক বিজয়ী ওরফে দৃষ্টি ধামি, অন্যতম কারণ তো বটেই। এই প্রথমবার দর্শকের আদরের মধুবালা সঞ্চালনার দায়িত্বে থাকবেন।

২. সলমন ইউসুফ খান এবং লরেন গতলিয়েব এবছর ফের ঝলকে ফিরছেন। কিন্তু প্রতিযোগী হিসাবে নয়, প্রতিপক্ষ হিসাবে। অনুষ্ঠানের নতুন এই ফরম্যাট অবশ্যই একটা নতুন চমক।

৩. মাকসিম মার্কোভস্কি- ইউক্রেনের জনপ্রিয় কোরিওগ্রাফার এবং ড্যান্সিং উইথ স্টারস সিজন ১৮-এ বিজয়ী মাকসিম থাকবেন বিচারকের ভূমিকায়।

৪. সবার পছন্দের 'পলক' ওরফে কিকু সারদা এবার প্রতিযোগিতায় থাকছেন। কিকু নয় কোরিওগ্রাফার ক্রুতিক সঙ্গে নাচবেন পলকই।

৫. গত বারেও বিচারকের ভূমিকায় ছিলেন ধক ধক গার্ল মাধুরী দীক্ষিত। কিন্তু সেবার অবশ্য মাধুরীর দেশী অবতার অবশ্য এবারে থাকবে না। এবার বরং পাশ্চাত্যের মিশেলে মাধুরীর বিদেশিনী লাস্য ঝলকের প্রাণভোমরা।

৬. ভারতীয় টেলিভিশনে ঝলকই প্রথম দেশ বিদেশের নাচ এক মঞ্চে এনেছিল। এবার সেই পরিধি আর স্ফীত হবে বলে দাবি কর্তৃপক্ষের। ক্যাপোয়েরা, বোলেরো-র মতো বেশ কিছু অজানা নাচ দেখা যাবে এবারের ঝলকে।

৭. এই প্রথমবার ঝলকের ইতিহাসে 'আউটডোর পারফরম্যান্স'-ও করবেন প্রতিযোগীরা।

৮. ডান্স ইন্ডিয়া ডান্স, জাস্ট ডান্সের বহু মুখই ঝলক ৭-এ কোরিওগ্রাফার হিসাবে দেখা যাবে।

৯. আন্তর্জাতিক কোরিওগ্রাফার এলিনা সামোদানোভা এবারের ঝলকের একজন কোরিওগ্রাফার, তবে তাঁর সেলিব্রিটি জুটি কে তা এখনও খোলসা করেনি কর্তৃপক্ষ। সেই নতুন প্রতিযোগীকে দেখারও একটা আলাদা আকর্ষণ তো রয়েছেই।

১০. এবারে সঞ্চালকের ভূমিকায় রয়েছেন রণবীর সোরি। সম্প্রতি কালারসের আর এক অনুষ্ঠান খাতরো কে খিলাড়ি অনুষ্ঠানে নিজের কৌতুক বোধের একাধিক নিদর্শন দিয়েছিলেন রণবীর। সেউ কৌতুক কী ঝলকে আনতে পারবেন রণবীর তা অবশ্যই দেখার বিষয়।

মাধুরী দীক্ষিত

মাধুরী দীক্ষিত

গত বারেও বিচারকের ভূমিকায় ছিলেন ধক ধক গার্ল মাধুরী দীক্ষিত। কিন্তু সেবার অবশ্য মাধুরীর দেশী অবতার অবশ্য এবারে থাকবে না। এবার বরং পাশ্চাত্যের মিশেলে মাধুরীর বিদেশিনী লাস্য ঝলকের প্রাণভোমরা।

পলক

পলক

সবার পছন্দের 'পলক' ওরফে কিকু সারদা এবার প্রতিযোগিতায় থাকছেন। কিকু নয় কোরিওগ্রাফার ক্রুতিক সঙ্গে নাচবেন পলকই।

আউটডোর

আউটডোর

এই প্রথমবার ঝলকের ইতিহাসে 'আউটডোর পারফরম্যান্স'-ও করবেন প্রতিযোগীরা।

শক্তি মোহন

শক্তি মোহন

গ্র্যান্ড প্রিমিয়ার নাইটে শক্তির অসাধারণ নৃত্যশৈলীর প্রদর্শন।

বঙ্গতনয়া

বঙ্গতনয়া

দুই বঙ্গতনয়া পুজা ও মৌনির জোর লড়াই ঝলকে।

সুখির সুখ

সুখির সুখ

গান ছেড়ে আপাতত নাচের লড়াইয়ে সুখবিন্দর সিং।

মুখোমুখি

মুখোমুখি

টেলিভিশনের দুই জনপ্রিয় অভিনেতা করণ ও আশিস একে অপরকে টক্কর দিতে প্রস্তুত।

গ্র্যান্ড প্রিমিয়ার নাইট

গ্র্যান্ড প্রিমিয়ার নাইট

১৩টি চমকপ্রদ পারফরম্যান্স নিয়ে আজ রাতেই আপনার বাড়িতে হাজির হচ্ছে টিম ঝলক।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+