ছবি : নাচ-লাস্য-চমক-কৌতুকে শনিবারের অপেক্ষায় 'ঝলক দিখালা যা'
মুম্বই, ৬ জুন : এখন শুধুই শনিবার রাত ৯ টা বাজার অপেক্ষা। একগুচ্ছ সেলিব্রিটি কোমর কষে নিয়েছেন একে অপরকে টক্কর দেবেন বলে। এ টক্কর ছন্দের, এ টক্কর লয়ের, এ টক্কর তালের। নাচ জানুন বা নাই জানুন উঠোন বাঁকা বলার জো নেই। কারণ যখন অনুষ্ঠানের নাম 'ঝলক দিখলা যা' তখন নাচ ছাড়া গতি নেই।
ছয়ের গন্ডি পেরিয়ে ঝলক এবার সপ্তম পর্যায়ে পড়ছে। আর তাই বিনোদনের রসদও প্রথমবারের তুলনায় সাতগুন থাকবে বলে দাবি কর্তৃপক্ষের। আগের বারের বিজয়ী দৃষ্টি ধামি এবারে অবশ্য় সঞ্চালনার দায়িত্বে থাকছেন। দৃষ্টির সঙ্গ দেবেন অভিনেতা রণবীর সোরে।
এক নজরে দেখে নিন এবারের সেলিব্রিটি প্রতিযোগী ও তাঁদের প্রতিভাবান কোরিগ্রাফারদের
১) কিকু সারদা (পলক) - (কোরিওগ্রাফার) ক্রুতি মহেশ
২) করন টাকার - (কোরিওগ্রাফার) সুচিত্রা
৩) সুখবিন্দর সিং - (কোরিওগ্রাফার) ভাবনা
৪) পূরব কোহলি - (কোরিওগ্রাফার) মইনা
৫) সোফি চৌধুরি - (কোরিওগ্রাফার) দীপক
৬) অক্ষত সিং - (কোরিওগ্রাফার) বৈষ্ণবী
৭) আশিস শর্মা - (কোরিওগ্রাফার) শম্পা
৮) মৌনি রায় - (কোরিওগ্রাফার) পুনীত
৯) পূজা বন্দ্যোপাধ্যায় - (কোরিওগ্রাফার) রজিত
১০) ভিজে অ্যান্ডি - (কোরিওগ্রাফার) ভাভিনি
১১) কৃতিকা কামরা - (কোরিওগ্রাফার) স্যাভিও
১২) শ্রীসন্ত - (কোরিওগ্রাফার) স্নেহা
১৩) শক্তি মোহন - (কোরিওগ্রাফার) তুষার

ঝলকের মঞ্চ
এই মঞ্চেই শুরু হবে 'ঝলক'-এর প্রথম ঝলক।

ঝলকের প্রতিযোগীরা
এই ১৩টি সেলিব্রিটি কোরিওগ্রাফার জুটিই টক্কর দেবেন একে অরপকে।

কিকু ওরফে পলক
কমেডি নাইট উইথ কপিলের জনপ্রিয় চরিত্র পলক ওরফে কিকু কোরিওগ্রাফার ক্রুতির সঙ্গে এবার নাচের প্রতিভা দেখাবেন ঝলকের মঞ্চে।

বঙ্গতনয়া পূজা
কোরিওগ্রাফার রজতের সঙ্গে অভিনেত্রী পূজা। বেশ কয়েকটি বাংলা ছবি ও হিন্দি ধারাবাহিকে অভিনয় করেছেন পূজা।

করণ টাকার
কোরিওগ্রাফার সুচিত্রার সঙ্গে করণ। টেলিভিশনের জনপ্রিয় নাম করণ।

বিচারক
আগের বারের মতোই এবারেও বিচারকের আসনে দেখা যাহে মাধুরী দীক্ষিত, করণ জোহর ও রেমো ডিসুজা।

শক্তি মোহন
কোরিওগ্রাফার তুষারের সঙ্গে শক্তি মোহন। শক্তি নিজেও দুরন্ত নৃত্য শিল্পী। ডান্স ইন্ডিয়া ডান্স ২-এর বিজয়ী ছিলেন শক্তি। বলিউডের জনপ্রিয় গান 'প্রিতম প্যায়ারে'-আইটেম নম্বরে দেখা গিয়েছে শক্তিকে।

সোফি
কোরিওগ্রাফার দীপকের সঙ্গে ভিজে ও গায়িকা সোফি।

শ্রীসন্ত
কোরিওগ্রাফার স্নেহার সঙ্গে বিতর্কিত ক্রিকেটার শ্রীসন্ত।

সঞ্চালক
সঞ্চালকের ভূমিকায় দৃষ্টি ধামি এবং রণবীর সোরে।

অক্ষত সিং
কোরিওগ্রাফার বৈষ্ণবীর সঙ্গে অক্ষত সিং।

আশিস শর্মা
কোরিওগ্রাফার শম্পার সঙ্গে আশিস শর্মা।

মৌনি রায়
কোরিওগ্রাফার পুনীতের সঙ্গে মৌনি রায়।

পূরব কোহলি
কোরিওগ্রাফার মইনার সঙ্গে ভিজে ও অভিনেতা পূরব কোহলি।












Click it and Unblock the Notifications