বহু বিতর্কের মাঝেও অ্যাকশনে ভরপুর ‘পাঠান’ সিনেমার ট্রেলার মুক্তি পেল
বহু বিতর্কের মাঝেও অ্যাকশনে ভরপুর ‘পাঠান’ সিনেমার ট্রেলার মুক্তি পেল
দীর্ঘদিন ধরে অনুগামীদের আলোচনার মধ্যে রয়েছে শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোন অভিনীত 'পাঠান’ সিনেমাটি। সিনেমার দুটি গান আগেই মুক্তি পেয়েছে। ছবির প্রথম গান 'বেশরম রঙ’ নিয়ে বিতর্কের শেষ ছিল না। তার মাঝেও কিন্তু অনুগামীরা অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন কবে ছবিটি ট্রেলার মুক্তি পাবে, সেই প্রতীক্ষার অবসান হল আজ। মুক্তি পেল 'পাঠান’ সিনেমার ট্রেলার।

কে সিনেমাটি পরিচালনা করেছেন
সিনেমাটি যে অ্যাকশন মুভি হবে তা বলার অপেক্ষা রাখে না। সিনেমাটি পরিচালনা করেছেন বিখ্যাত পরিচালক সিদ্ধার্থ আনন্দ। এই সিনেমায় শাহরুখ, দীপিকা ছাড়াও মূখ্য ভূমিকায় অভিনয় করবেন জন আব্রাহাম। ট্রেলারে অসাধারণ লুকে দেখা মিলেছে জনের। এই সিনেমায় কিং খানের বিরোধী হয়ে ধরা দেবেন জন আব্রাহাম। খল নায়কের ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে অভিনেতাকে। ট্রেলার ভরপুর অ্যাকশনে। তাছাড়াও দেখা মিলবে ডিম্পল কাপাডিয়া ও আশুতোষ রানার।
কবে মুক্তি পাবে সিনেমাটি
আগেই মুক্তি পেয়েছিল সিনেমার পোস্টার। তা নিয়েও কিন্তু হইচই লক্ষ্য করা গেছে,। সেখানে অসধারণ লুকে ধরা দেখা গেছে কিং খান। প্রায় চার বছর পর আবারও বড় পর্দায় দেখা মিলছে শাহরুখ খানের। উসকো খুসকো চুলে নাক থেকে কপাল দিয়ে বেরোচ্ছে রক্ত, রাগী লুকে দেখা মিলেছে অভিনেতার। তারই বিপরীতে অভিনয় করতে দেখা যাবে দীপিকা পাড়ুকোনকে। দুই হাতে বন্দুক নিয়ে গ্ল্যামারাস লুক নিয়ে দেখা গেছে অভিনেত্রীকে। সিনেমাটি মুক্তির অপেক্ষায় রয়েছেন অনুগামীরা। চলতি মাসের ২৫ তারিখ ছবিটি মুক্তি পাবে। সিনেমাটি হিন্দি, তামিল ও তেলেগু ভাষায় মুক্তি পাবে। যশ রাজ ফিল্মসের প্রযোজনায় আসছে সিনেমাটি।

কিং খানকে দেখার জন্য আগ্রহী অনুগামীরা
ভক্তরা শাহরুখ খানকে বড় পর্দায় দেখতে বেশ আগ্রহী হয়ে রয়েছেন। এই ছবি দিয়েই চার বছর পর বড় পর্দায় ফিরতে চলেছেন শাহরুখ খান। একই সঙ্গে পাঠানের পোস্টার ও গান প্রকাশের পর ভক্তদের মধ্যে এই ছবিটি নিয়ে গুঞ্জন যেন দ্বিগুণ হয়ে গেছে। ছবিটি মুক্তি পাবে ২৫ জানুয়ারি। ছবিটি দেখার জন্য মুখিয়ে রয়েছেন অনুগামীরা।

বেশরম রঙ গান নিয়ে তোলপাড়
কিছুদিন আগেই, পাঠান সিনেমার প্রথম গান 'বেশরম রঙ'- গানটি মুক্তি পাওয়ার পর থেকেই জোর তোলপাড় শুরু হয়েছে নেট মহলে। দীপিকা পাড়ুকোনের বিকিনিতে গেরুয়া রঙ নিয়ে যে তোলপাড় শুরু হয়েছিল, তা যেন থামছেই না। অনেকেই এই গানের দৃশ্য থেকে পোশাক নিয়ে বিরোধিতা করেছেন। সেই তালিকায় নাম রয়েছে মন্ত্রী নরোত্তম মিশ্র থেকে চক্রপানি মহারাজেরও। সেখানেই এবার যোগদান করলেন অভিনেত্রী শার্লিন চোপড়া। তিনি বলিউড অভিনেত্রী টুকরো টুকরো গ্যাংয়ের সদস্যা বলেছেন। দীপিকার গেরুয়া রঙের পোশাক পরা নিয়ে তিনি কিন্তু আওয়াজ তুললেন। এর থেকেই স্পষ্ট হয়ে গেল মন্ত্রী নরোত্তম মিশ্রের কথাকে তিনি সমর্থন জানান।












Click it and Unblock the Notifications