পাকিস্তানে শ্রীদেবীর মৃত্যুবার্ষিকীর পোস্ট ঘিরে তুলকালাম! চরম বিপাকে পাক অভিনেতা
পুলওয়ামায় জঙ্গি হামলা ও তার পাল্টা হিসাবে সার্জিক্য়াল স্ট্রাইক পরবর্তী সময়ে ইন্দো-পাক সম্পর্ক ক্রমেই অবনতির দিকে। সোশ্যাল মিডিয়ায় ক্রমেই উঠে আসছে এই দুটি দেশের চাপানোতর নিয়ে বিভিন্ন তথ্য ।
পুলওয়ামায় জঙ্গি হামলা ও তার পাল্টা হিসাবে সার্জিক্য়াল স্ট্রাইক পরবর্তী সময়ে ইন্দো-পাক সম্পর্ক ক্রমেই অবনতির দিকে। সোশ্যাল মিডিয়ায় ক্রমেই উঠে আসছে এই দুটি দেশের চাপানোতর নিয়ে বিভিন্ন তথ্য । এরই মধ্যে বলিউডের প্রথম মহিলা সুপারস্টার শ্রীদেবীকে নিয়ে পাক অভিনেতা আদনান সিদ্দিকির পোস্ট ঘিরে বিতর্ক তৈরি হয়েছে।

উল্লেখ্য, পাক অভিনেতা আদনান সিদ্দিকির সঙ্গে জীবনের শেষ ছবি 'মম' এ অভিনয় করেন সুপারস্টার শ্রীদেবী। এই বছর শ্রীদেবীর মৃত্যু বার্ষিকীকে স্মরণে রেখে পাক তারকা আদনান শ্রীদেবীকে নিয়ে একটি সোশ্যাল মিডিয়া পোস্ট করেন। তিনি তাঁর পোস্ট-এ শ্রীদেবীর সঙ্গে কাজ করার অভিজ্ঞতা জানান। স্মৃতিচারণা করেন 'মম' ছবির শ্যুটিং এর। আর এই পোস্ট ঘিরেই ভারত পাকিস্তান ঠাণ্ডা লড়াইয়ের আবহে আদনান সিদ্দিকির বিরুদ্ধে সোচ্চার হয় পাক জনতা । আদনান সিদ্দিকির পোস্ট-এ উঠে আসে ভারত বিরোধী একাধিক মন্তব্য। পাশাপাশি ভারতীয় অভিনেত্রীর মৃত্যুবার্ষিকী স্মরণ করে পাক অভিনেতা কেন এমন পোস্ট করেছেন , তা নিয়েও প্রশ্ন উঠতে থাকে।

এরপর , তড়িঘড়ি নিজের সোশ্যাল মিডিয়া পোস্টটিকে সরিয়ে ফেলেন আদনান সিদ্দিকি। পরে ভক্তদের জানান, 'পাকিস্তানি হিসাবে আমি গর্বিত।' এছাড়াও জানান, শ্রীদেবী সম্পর্কে তাঁর যে আন্তরিক শ্রদ্ধা রয়েছে তা পাবলিক ডোমেনে জানিয়ে তিনি ঠিক করেননি। তবে শ্রীদেবীকে নিয়ে পোস্ট করা মানেই কিন্তু পাকিস্তানের বিরুদ্ধে যাওয়া নয়,বলেও দাবি করেন আদনান।












Click it and Unblock the Notifications