পহেলগাঁওয়ের জঙ্গি হামলা নিয়ে মন্তব্য করেও পোস্ট মুছলেন মাহিরা খান! কিন্তু কেন?

পহেলগাঁওয়ের জঙ্গি হামলার ঘটনা নিয়ে উত্তাল বলিউড, টলিউড থেকে দেশবাসী। সকলেই শোকাহত। তাছাড়া সোশ্যাল মিডিয়াতেও কিন্তু তারকারাও শোক প্রকাশ করেছেন। আর এই জঙ্গি হামলার ঘটনায় পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান তিনি সোশ্যাল মিডিয়ায় শোক প্রকাশ করার একটি পোস্টও করেন। তারপরে কিন্তু তিনি সেই পোস্ট মুছেও দেন! কি এমন লিখেছিলেন তিনি? কেনই বা পোস্ট মুছলেন তিনি, জানুন।

২৪ এপ্রিল রাত নটার দিকে শাহরুখ খানের 'রইস’ ছবির সহ অভিনেত্রী মাহিরা খান ইনস্টাগ্রামে একটি লেখা শেয়ার করেন। যেখানে পহেলগাঁওয়ের জঙ্গি হামলাকে তিনি কাপুরুষতা বলে জানিয়েছিলেন। তবে ২৫ এপ্রিল সকালে মাহিরা কিন্তু সেই পোস্টটি মুছে ফেলেন।

Maira Khan

তিনি তার পোস্টে লিখেছিলেন, হিংসা বিশ্বের যেকোনও জায়গায় যেকোনও আকারে হতেই পারে, তবে তা কাপুরুষের কাজ। যারা পহেলগাঁওয়ের জঙ্গি হামলায় ক্ষতিগ্রস্ত, তাদের সকলের প্রতি আমার সমবেদনা রইল। আর এই পোস্টটি কিন্তু তিনি করার পরেও মুছে ফেলেছেন অর্থাৎ ডিলিট করে দিয়েছেন। মুছে দেওয়ার পরেও মাহিরার এই পোস্টটি কিন্তু সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল হয়েছে। যদিও কেন তিনি পোস্টটি মুছলেন সেই বিষয়ে কিছু জানা যায়নি।

যদিও আগে পাকিস্তানি অভিনেতা ফাওয়াদ খান পহেলগাঁওয়ের জঙ্গি হামলার ঘটনা নিয়ে তিনি বলেন, এই জঘন্য হামলার খবর শুনে অত্যন্ত দুঃখিত। নিহতদের পরিবারের কঠিন সময়ে শক্তি ও শান্তির জন্য প্রার্থনা করি।

এর আগেও 'কভি ম্যায় কভি’ তুম ধারাবাহিকে অভিনয় করা হানিয়া আমিরও এই জঙ্গি হামলার ঘটনায় দুঃখপ্রকাশ করেছিলেন। প্রথম পাকিস্তানি তারকা যিনি এই ঘটনায় প্রথম সোশ্যাল মিডিয়ায় শোকপ্রকাশ করেছিলেন। তিনি বলেছিলেন, যেকোনও জায়গার দুর্ঘটনা আমাদের কাছে সমানভাবেই খুব দুঃখজনক ঘটনা। যারা নিহত হয়েছেন তাদের জন্য সমবেদনা রইল। আমার খুব কষ্ট হচ্ছে। কোনও নিরীহ প্রাণ আজ যারা হারিয়ে গেছেন, তাদের জন্য আমার মন আজ ভারাকান্ত। নিরীহ প্রাণ এভাবে হারিয়ে গেলে সে যন্ত্রণা শুধু একার থাকে না, সেই যন্ত্রণা সকলের। আমরা যে যেখানকারই মানুষ হই না কেন, শোকের একটাই ভাষা হয়। আমরা যেন সবার আগে মানবতাকেই বেছে নিতে পারি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+