Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

দুর্গাপুজো ২০২১: ওটিটি-তে অক্টোবর মাসে কোন কোন ফিল্ম,ওয়েব সিরিজ মুক্তি পাচ্ছে দেখে নিন

দুর্গাপুজো ২০২১: ওটিটি-তে অক্টোবর মাসে কোন কোন ফিল্ম,ওয়েব সিরিজ মুক্তি পাচ্ছে দেখে নিন

পুজোর কাউন্টডাউন এখন পুরোদমে শুরু হয়ে গিয়েছে। অক্টোবর হতেই সেই কাউন্টডাউনের মাত্রা আরও বাড়তে শুরু করবে। এদিকে, করোনা পরিস্থিতিতে সেভবে প্যান্ডেল হপিং এর ইচ্ছা নেই অনেকেরই। সেই জায়গায় অনেকেই বাড়িতে থেকে ফিল্ম কিংবা পুজো সংখ্যার বইতে মনোনিবেশ করবেন বলে ঠাওরে নিয়েছেন। এই পরিস্থিতিতে দেখে নেওয়া যাক, দুর্গাপুজোর ঢাকের বাদ্যি, কাঁসর ঘণ্টা আর মন্ত্রোচ্চারণের মাঝেই অক্টোবরে ঘরে বসে কোন কোন ওয়েব সিরিজ ও ফিল্ম দেখা যেতে পারে।

রশমী রকেট

রশমী রকেট

দি ফাইভে ১৫ অক্টোবর মুক্তি পেতে চলেছে 'রশমী রকেট' ছবিটি। আকর্ষ খুরানা পরিচালিত এই ছবিটি দশমীর সময় মুক্তি পাচ্ছে। নারী শক্তির এক অমোঘ বার্তি তুলে ধরে তাপসী পান্নু অভিনীত ছবিটি আসঠে ওটিটিতে। তারকা অভিনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় কার্যত ওয়েব সিরিজের হার্টথ্রব এই মুহূর্তে। 'পাতাললোক' খ্যাত এই তারকাও রয়েছেন এই ছবিতে।

পিএম নরেন্দ্র মোদী

পিএম নরেন্দ্র মোদী

নরেন্দ্র মোদীর ভূমিকায় বিবেক ওবেরয় অভিনীত ছবি 'পিএম নরেন্দ্র মোদী' আসতে চলেছে ২০২১ অক্টোবরে। ম্যাক্স প্লেয়ারে ২৩ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে ছবিটি। এর আগে, দেশের প্রধানমন্ত্রীকে নিয়ে তৈরি হওয়া এই ছবি ঘিরে বহু বিতর্ক তৈরি হয়। সেই সমস্ত বিতর্কিত পর্বের পর এবার মুক্তি পেতে চলেছে প্রধানমন্ত্রীর বায়োপিক। ছবিতে বিবেক ওবেরয় ছাড়াও, বরখা সেনগুপ্ত, জারিনা ওয়াহব, বোমান ইরানিরা রয়েছেন।

সানি

সানি

অ্যামাজন প্রাইম-এ মুক্তি পেতে চলেছে দক্ষিণী স্টার জয়সূর্য অভিনীত 'সানি'। অভিনেতার ১০০ তম ফিল্ম এট। ২৩ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে এই ছবিটি। একটি সংবেদনশীল ও ঝোড়ো জীবনসফরের গাথা রচনা করতে চলেছে এই ফিল্ম।

ব্রেক পয়েন্ট

ব্রেক পয়েন্ট

জি ফাইভে ১ অক্টোবর মুক্তি পেতে চলেছে 'ব্রেক পয়েন্ট'। মহেশ ভূপতি ও লয়েন্ডার পেজকে নিয়ে এই ছবি এক নতুন ধারার স্বাদ দিতে পারে বলে মনে করা হচ্ছে। ৭ টি পর্বের এই ওয়েব সিরিজে নীতেশ তিওয়ারি ও অশ্বিনী আইয়র লি-হেশ জুটির জীবনের একাধিক পর্ব তুলে ধরতে চলেছেন। এই ওয়েব সিরিজে দেখা যাবে, লিয়েন্ডার পেজ ও মহেশ ভূপতিকে।

'লিটল থিংস'

'লিটল থিংস'

ফের একবার মিথিলা- ম্যাজিক উঠে আসতে পারে ওয়েবের পর্দায়। 'লিটল থিংস' এর মতো জনপ্রিয় সিরিজের চতুর্থ সিজন আসতে চলেছে। ধ্রুব সহেগল ও মিথিলার জুটির এই ছবি পরিচালনা করেছেন রুচির অরুণ। নেটফ্লিক্সে আসতে চলেছে সিরিজ। সিরিজটি মুক্তি পাচ্ছে ১৫ অক্টোবর।


খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+