Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Oscars 2024: ৯৬তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডের মঞ্চে ফের ভারতীয় ছবি, RRR-র ঝলক ভেসে উঠল অস্কারে

অস্কারের মঞ্চে ফের ভারতীয় ছবির ঝলক। গতবার একের পর এক আন্তর্জাতিক পুরস্কার পেয়েছে ভারতীয় ছবি RRR। অস্কারের মতো আন্তর্জাতিক সেরা ছবির পুরস্কারও জিতে নিয়েছে RRR। রাজামৌলি পরিচালিত জুনিয়র এনটিআর এবং রামচরণ অভিনীত আরআরআর ফের একবার ভেসে উঠল অস্কারের মঞ্চে।

লস অ্যাঞ্জেলেসে বসেছিল ৯৬তম অ্যাকাডেমি পুরস্কারের অনুষ্ঠান। সেই মঞ্চে সেরা সঙ্গীতের পুরস্কার ঘোষণার সময় ফের ভেসে উঠল RRR-র ঝলক। ব্যাকগ্রাউন্ড স্ক্রিনে দেখা গেল রামচরণ এবং জুনিয়র এনটিআরের নাটু নাটুর গানের ঝলক। গতবারের সেরাকে সঙ্গে রেখেই এই বছরের সেরা সঙ্গীতের পুরস্কার ঘোষণা করা হল অস্কারের মঞ্চে।

Oscars 2024
Photo Credit: rrrmovie/Instagram

গতবার অস্কারে রেকর্ড সাফল্য পেয়েছিল ভারতীয় সিনেমা। একের পর এক আন্তর্জাতিক পুরস্কার জয় করেছিল এস রাজামৌলির RRR। ব্রিটিশ শাসিত ভারতে স্বাধীনতার লড়াইয়ের প্রেক্ষাপটে তৈরি হয়েছিল ছবিটি। সেই ছবিটি গোল্ডেন গ্লোব থেকে শুরু করে গ্র্যামি একাধিক পুরস্কার পেয়েছিল। তারপরে অ্যাকাডেমি অ্যাওয়ার্ডের মতো পুরস্কারও পেয়েছিল RRR। সত্যজিৎ রায়, রহমানে পর ফের আন্তর্জাতিক মঞ্চে সমাদৃত হয়েছিল ভারতীয় ছবি।

শুধু আরআরআর নয় গত অস্কারে ভারতীয় ডকুমেন্ট্রি দ্য এলিফ্যান্ট হুইস্পারও সেরার পুরস্কার ছিনিয়ে নিয়েছিল। গত অস্কারে ভারতীয় ছবির জয়জয়কার ছিল। এবার কোনও ভারতীয় ছবি সেরার শিরোপা না পেলেও গতবারের সেরার ছোঁয়া রয়ে গিয়েছিল RRR ছবিতে। এবারে সেরা সঙ্গীতের পুরস্কার ঘোষণার সময় অস্কারের মঞ্চে ভেসে ওঠে RRR ছবির নাটু নাটু গানের ঝলক।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+