ইতিহাস ছোঁবে আরআরআর? আগ্রহ চূড়ান্ত অস্কার অনুষ্ঠান ঘিরে, মঞ্চে থাকবেন দীপিকা
প্রত্যেক বছরের মতো এই বছরেও অনুষ্ঠানটি সম্প্রচারিত হবে এবিসি থেকে। ১২ মার্চ, রবিবার বিকেল ৫ টা থেকে দেখা যাবে (মার্কিন যুক্তরাষ্ট্রের সময় ১ টা)। তবে এখন প্রশ্ন হল ভারত থেকে কখন, কোথা থেকে এই অস্কার অনুষ্ঠান দেখা যাবে।
চলতি মাসের ১২ তারিখ মার্কিন যুক্তরাষ্ট্রে লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে বসতে চলেছে ৯৫ তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ড অনুষ্ঠান। প্রত্যেক বছরের মতো এই বছরেও অনুষ্ঠানটি সম্প্রচারিত হবে এবিসি থেকে। ১২ মার্চ, রবিবার বিকেল ৫ টা থেকে দেখা যাবে (মার্কিন যুক্তরাষ্ট্রের সময় ১ টা)। তবে এখন প্রশ্ন হল ভারত থেকে কখন, কোথা থেকে এই অস্কার অনুষ্ঠান দেখা যাবে। ১৩ মার্চ, ভারতীয় সময় অনুসারে ভোর সাড়ে ৫ টায় ডিজনি প্লাস হটস্টারে দেখা যাবে।

নাটু নাটু গানটি মনোনীত
সিনেমা আরআরআরের নাটু নাটু গানটি সেরা মৌলিক গানের তালিকায় এসেছে। এম এম কিরাবাণী, কালা ভৈরব, ও রাহুল সিপলিগঞ্জের গান নিয়ে চারিদিকে যেন এখন হৈহৈ রব পড়ে গেছে।এমএম কিরাবানী গান থেকে রাজামৌলীর অ্যাকশন যেন সকলের মন জয় করে নিয়েছে। ছবিতে এই সুন্দর গানের সঙ্গে রাম চরণ ও এনটি আর জুনিয়রকে নাচতে দেখা গিয়েছে। গানটি সেরা অরিজিনাল স্কোরের বিভাগে মনোনীত হয়েছে। তার সঙ্গে পাল্লা দিচ্ছে এভরিথিং, এভরিহোয়ার, অল অ্যাট ওয়ানস' থেকে 'দিস ইজ এ লাইফ', 'টেল ইট লাইক আ ওম্যান' ও 'এ্যাপ্লাজ'ও, শুধু তাই নয়, 'ব্ল্যাক প্যান্থারও কিন্তু নাটু নাটু প্রতিদ্বন্দ্বিতা করছে।
কে অনুষ্ঠানটি হোস্ট করবেন
জুনিয়র এনটিআর রামচরণ, পরিচালক রাজামৌলী অস্কার ২০২৩ সালে শ্যাম্পেন কার্পেটে হাঁটতে প্রস্তুত। অস্কার ২০২৩ সালে জিমি কিমেল আমেরিকান টিভি উপস্থাপক অনুষ্ঠানটি হোস্ট করবেন। তবে এই প্রথমবার নয় তৃতীয় বারের জন্য তিনি এখানে উপস্থিত হবেন।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে থাকবেন দীপিকা
এই অনুষ্ঠানে মোট ১৬ জন তারকা উপস্থিত থাকবেন। তাদের মধ্যেই নিজের নাম রাখতে পেরেছেন দীপিকা। সোশ্যাল মিডিয়ায় অনুগামীরা দীপিকাকে শুভেচ্ছা বার্তায় ভরিয়ে দিয়েছেন।শুধু তাই নয়, অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের স্বামী রণবীর সিংও ডিভাকে সোশ্যাল মিডিয়ায় একটি হাততালির ইমোজি শেয়ার করেছেন। এই অনুষ্ঠানে দীপিকা এমিলি ব্লান্ট, স্যামুয়েল এল জ্যাকসন, ডয়েন জনসন, মাইকেল জর্ডন, রিচ আহমেদের সঙ্গে অস্কার অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারবেন ভারতীয় নায়িকা দীপিকা পাড়ুকোন।
সেরা মৌলিক গানের বিভাগে কোন গানটি মনোনীত হয়েছে
দক্ষিণী পরিচালক এস এস রাজামৌলের 'আরআরআর' ছবির 'নাটু নাটু' গানটি সেরা মৌলিক গানের বিভাগে অস্কারে মনোনীত হয়েছে। এছাড়াও 'অল দ্যাট ব্রিদস' এবং 'দ্যা অ্যালিফ্যান্ট হইসপার্স'-দুটি ভারতীয় তথ্যচিত্র অস্কার মনোনয়নের তালিকায় রয়েছে। এবার দেখার বিষয় অভিনেত্রী দীপিকা কাদের হাতে পুরস্কার তুলে দেন। দীপিকা কিন্তু ডিসেম্বর মাসের ১৮ তারিখ ফিফা বিশ্বকাপে লুসেল স্টেডিয়ামে ট্রফি উদ্বোধন করেছিলেন।
মার্কিন যুক্তরাষ্ট্রে উড়ে গেছেন দীপিকা
অ্যাকাডেমি অ্যাওয়ার্ডের আগে, দীপিকা পাড়ুকোন, মার্কিন যুক্তরাষ্ট্রে উড়ে গেছেন। কালো ব্লেজারের সঙ্গে নীল জিনসে দারুণ সুন্দরী লাগছিল দীপিকাকে। খোলা চুলে গ্ল্যামারাস দীপিকা দেখে চোখ ফেরানো দায় ভক্তদের। বিমানবন্দরের ঢোকার আগে পাপারাজ্জিরদের পোজও দিয়েছিলেন তিনি। মোহময়ী হাসি দিয়ে অনুগামীদের মন জয় করে নিয়েছিলেন তিনি।












Click it and Unblock the Notifications