Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

তিরুপতিতে দাঁড়িয়ে ওম রাউত চুম্বন করলেন কৃতিকে, বিতর্কের মুখে আদিপুরুষের পরিচালক

সিনেমাটি মুক্তির আগে থেকেই নানা রকম বিতর্কের সৃষ্টি হয়েছে। পরিচালক ওম রাউত সিনেমাটি পরিচালনা করেছেন। টিজার, ট্রেলার মুক্তির পর থেকেই নানান বিতর্ক শুরু হয়েছে। তার মাঝেই আবার বিতর্কে জড়ালেন ওম রাউত ও কৃতি শ্যানন। মঙ্গলবার ছবির ট্রেলার মুক্তির পর তিরুপতির মন্দিরে গিয়েছিলেন প্রভাস, কৃতি শ্যানন, ওম রাউত। তিরুপতির শ্রী ভেঙ্কটেশ্বরা ইউনিভার্সিটি স্টেডিয়ামে কৃতিকে জড়িয়ে ধরে চুম্বন করেন পরিচালক ওম রাউত, যা নিয়ে ফের শুরু হয়েছে বিতর্ক।

সম্প্রতি, সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে পরিচালক ওম রাউতকে দেখা যাচ্ছে কৃতিকে চুম্বন করতে। এই ভিডিওতে অনুগামীরা ভিন্ন প্রতিক্রিয়ার সৃষ্টি করেছেন। অনেকেই কিন্তু নেতিবাচক কমেন্ট করেছেন। আর এই ঘটনার কারণে বিজেপি নেতা রমেশ নাইডু নাগোথু নিজের টুইটার হ্যান্ডেলে টুইট করেছেন। তিনি জানিয়েছেন, 'ধর্মীয়স্থানে দাঁড়িয়ে প্রকাশ্যে আলিঙ্গন-চুম্বন অশ্রদ্ধাকর ও অগ্রহণযোগ্য।'

image of trailer lunch of adipurush


এই ঘটনায় মন্দিরের প্রধান পুরোহিত জানান, এটি খুব নিন্দনীয় কাজ। এই ঘটনা রামায়ণকে অপমান করার মতো ঘটনা, সেই সঙ্গে দেবী সীতাকে অপমান করা হয়। আপনারা হোটেলের ঘরে যান আর সেখানে গিয়ে এটি করতে পারেন।

সিনেমার ট্রেলার লঞ্চের সময় কৃতি শ্যানন (Kriti Shanon), ওম রাউত (Om Raut) ও প্রভাসকে একসঙ্গে অনুগামীদের সঙ্গে কথা বলতে দেখা যায়। অভিনেত্রীকে কিন্তু প্রভাসের বিষয়ে যথেষ্ট প্রশংসা করতে দেখা গেছে। প্রভাস কিন্তু খুব বেশি একটা বলেন না বলেই জানেন অনুগামীরা, তবে এই বিষয়ে অভিনেত্রী কৃতি জানান, এটা কিন্তু একদমই ঠিক না। তিনি অনেক কথা বলেন, তিনি খুব ভালো মনের মানুষ। তিনি খুব মিষ্টি, ভোজনরসিক, সেই সঙ্গে খুব পরিশ্রমীও।

om raut kissing kriti shannon


ট্রেলার দেখে উচ্ছ্বসিত অনুগামীরা, কারণ এখানে প্রভাস ও কৃতি শ্যাননের অভিনয় মন জয় করছে সকলের। এই সিনেমায় রামের চরিত্রে দেখা মিলবে প্রভাসের আর সীতার চরিত্রে দেখা যাবে কৃতিকে। লক্ষণের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে সানি সিংকে। আসন্ন সিনেমায় দেখা মিলবে বলিউডের জনপ্রিয় অভিনেতা সইফ আলি খানেরও, তাঁর চরিত্রের নাম লঙ্কেশ। সিনেমাটি ১৬ জুন মুক্তি পাবে।

আদিপুরুষের ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে অভিনেতা প্রভাস থেকে কৃতি শ্যানন ও পরিচালক ওম রাউত, সহ প্রযোজক ভূষণ কুমার সকলেই হাজির ছিলেন। রামায়নের প্রেক্ষাপটে চিত্রনাট্য তৈরি করেছেন ওম রাউত। রামের চরিত্রে প্রভাসকে দেখে উচ্ছ্বসিত হয়েছেন অনুগামীরা। ট্রেলার শেষেই সকলে একসঙ্গে বলে উঠলেন 'জয় শ্রী রাম'। ছবিটি নিয়ে আগ্রহের শেষ নেই অনুগামীদের।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+