মহিলা নির্ভর 'নাইকা'র অভাবনীয় সাফল্যের দিনে সংস্থার দুই সুপারস্টার লগ্নিকারী সম্পর্কে কিছু তথ্য একনজরে

মহিলা শাসিত একটি ইউনিকর্ন সংস্থা হিসাবে নাইকা এদিন শেয়ার মার্কেটে কার্যত সাড়া ফেলে দিয়েছে। এদিন নাইকার শেয়ার শুরু হয় ২,০০১ টাকাতে বিএসই মার্কেটে। আর তা ৭৭.৮৭ শতাংশ প্রিমিয়াম হিসাবে বাড়ে হায়ার এন্ডে। এমন এক চোখ ধাঁধানো সাফল্য়ের দিনে দেখে নেওয়া যাক, সংস্থার সুপারস্টার দুই লগ্নিকারীকে। বলিউডের দুই সুপারস্টার অভিনেত্রী ক্যাটরিনা ও আলিয়া ভাট এই সংস্থার লগ্নিকারী।

( ছবি সৌজ্য ইনস্টাগ্রাম )

 ক্যাটরিনা

ক্যাটরিনা

ই কমার্স ব্র্যান্ড হিসাবে 'নাইকা'র প্রভাব অনস্বীকার্য। এদিন স্টক মার্কেটে প্রবেশ করেই কার্যত তাক লাগিয়ে দিয়েছে এই পণ্য। এদিন সংস্থার শেয়ার ২,০১৮ টাকার তালিকায় রয়েছে। এর ইস্যুর দাম ১,১২৫ টাকা প্রতি শেয়ারে প্রিমিয়ামের অঙ্ক তাক লাগিয়েছে সকলকে। এদিকে, এই সংস্থায় বলিউড সুন্দরী ক্য়াটরিনা কাইফের একটা বড় অঙ্কের টাকা বিনিয়োগ করা রয়েছে। নাইকাতে বিনিয়োগের আগে ক্যাট সুন্দরী 'কে বিউটি' নামের একটি ব্র্যান্ডে বিনিয়োগ করেছিলেন।

 ক্যাট বার্তা

ক্যাট বার্তা

মহিলা কেন্দ্রিক ব্র্যান্ড ইকুইটি নিয়ে তিনি যে বহুদিন ধরেই সচেতন তা নিজের বার্তায় স্পষ্ট করেছিলেন ক্যাটরিনা নিজেই। তিনি মার্কেট লিডারশিপ সম্পর্কেও যে ওয়াকিবহাল তাও জানিয়েছেন ক্যাটরিনা। সেই সঙ্গেই যে তিনি নাইকার মতো ব্র্যান্ডে বিনিয়োগ করতে চান, তা জানিয়েছেন ক্যাটরিনা। তিনি এক বিবৃতিতে জানান, নাইকার মতো ব্র্যান্ড নিজের ইউনিক আইডিয়া প্রকাশ করছে।

আলিয়া

আলিয়া

বলিউড বিউটি আলিয়া ভাটও এই সংস্থায় বিনিয়োগকারী। ক্যাটরিনা যেমন এক দ্বিতীয় ব্যক্তির মাধ্যমে এই বিনিয়োগ করেছেন, আলিয়া সে পথে হাঁটেননি। তিনি নিজেই এই সংস্থায় বিনিয়োগ করেছেন। নাইকারি সিইও ফাল্গুনি নায়ার জানিয়েছেন, মহিলা নির্ভর এই সংস্থা নিয়ে ২০১২ সালে কিভাবে আলিয়া ভাটের সঙ্গে সংস্থার যোগাযোগ হয়, তা নিয়ে এদিন মুখ খোলেন তিনি। উল্লেখ্য, আলিয়া ভাট ও ক্যাটরিনা দুই সুন্দরী অভিনেত্রীর সঙ্গে রয়েছে রণবীর কাপুরের সম্পর্ক। রণবীর কাপুরের প্রাক্তনী হলেন ক্যাটরিনা । আলিয়া বর্তমানে রয়েছেন রণবীরের সঙ্গে সম্পর্কে। শোনা যাচ্ছে খুব শিগগিরিই আলিয়া ও রণবীর বিয়ের পিঁড়িতে বসছেন। ভিিকি কৌশলের সঙ্গে ক্যাটরিনার বিয়ের খবরেও মশগুল বলিউড।

নাইকা ও বলিউড কানেকশন

নাইকা ও বলিউড কানেকশন

নীনা গুপ্তার মেয়ে মাসাবা গুপ্তা নাইকার সঙ্গে একটি মেক আপ লাইনআপে রয়েছেন। তাঁর সংস্থায় নেল কালার, নেল পলিশ রিমুভার ইত্যাদি বিষয় তাঁর সিগনেচার সঙ্গে নিয়ে বিক্রি হয়। নীনা কন্যা মাসাদা বহুদিন ধরেই নিজেকে ফ্যাশন ডিজাইনার হিসাবে গড়ে তুলেছেন। আর সেই মাসাবার হাত ধরে আসছে এমন ধরনের প্রোডাক্ট।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+