সন্তানের বাবাকে খুঁজে দেবেন ব্যোমকেশ, নুসরত–আবিরকে জড়িয়ে নেট দুনিয়ায় ভাইরাল মিম

সন্তানের বাবাকে খুঁজে দেবেন ব্যোমকেশ, নুসরত–আবিরকে জড়িয়ে নেট দুনিয়ায় ভাইরাল মিম

ক্রমেই সোশ্যাল মিডিয়ায় হাসির খোরাক হয়ে উঠছেন সাংসদ–তারকা নুসরত জাহান। একদিকে তাঁর ও নিখিল জৈনের বিয়ে অবৈধ তা প্রকাশ্যে আসার পর সোশ্যাল মিডিয়া জুড়ে নিন্দিত হতে হচ্ছে তাঁকে, তারওপর আবার নুসরতের অন্তঃসত্ত্বা হওয়ার খবর শোনার পর নেটিজেনদের কাছে ট্রোলও হচ্ছেন প্রতিদিন। এরকম অবস্থায় নুসরতের সঙ্গে এবার আবির চট্টোপাধ্যায়কে জড়িয়ে ফেলা হল। সোশ্যাল মিডিয়া জুড়ে সম্প্রতি একটি মিম ভাইরাল হয়েছে। যেখানে আবির ও নুসরতের ছবি ব্যবহার করা হয়েছে।

সন্তানের বাবাকে খুঁজে দেবেন ব্যোমকেশ, নুসরত–আবিরকে জড়িয়ে নেট দুনিয়ায় ভাইরাল মিম


এই ছবির দৃশ্যটি পরিচালক ব্রত্য বসুর ডিকশনারি সিনেমার। যেখানে আবির ও নুসরত দু’‌জনেই ছিলেন। মিমে আবিরের ছবির পাশে লেখা হয়েছে, '‌বলুন কীভাবে আপনাকে সাহায্য করতে পারি’‌?‌ যার উত্তরে নুসরতের পাশে লেখা রয়েছে, '‌আমার বাচ্চার আসল বাবাটা কে খুঁজে দেবেন ব্যোমকেশবাবু?’ প্রসঙ্গত, নুসরতের সন্তান যে নিখিল জৈনের নয় তা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছিলেন নিখিল। আর তারপর থেকেই নেট দুনিয়ায় নুসরতের সন্তানের বাবা কে এই প্রশ্ন ঘুরপাক খেয়ে চলেছে। তবে অন্তঃসত্ত্বার খবরটি নিয়ে নুসরত এখনও মুখ খোলেননি।

গত বছরের নভেম্বর থেকে নিখিল জৈনের সঙ্গে থাকছেন না নুসরত জাহান। সেই সময় থেকেই তাঁর ও অভিনেতা যশ দাশগুপ্তর ঘনিষ্ঠতার খবর প্রকাশ্যে আসে। তারই মাঝে নুসরতের অন্তঃসত্ত্বা হওয়ার খবরে তোলপাড় হয়ে ওঠে টলিপাড়া। তার কিছুদিন পরই নুসরত জাহানের বেবি-বাম্পের ছবি প্রকাশ্যে আসে। সে ছবিতে টলিউডের আরও দুই নায়িকা শ্রাবন্তী চট্টোপাধ্যায় এবং তনুশ্রী চক্রবর্তীর সঙ্গে হাসিমুখে পোজ দিয়েছিলেন নায়িকা। তবে কিছুদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় নিখিল ও নুসরতের বাকযুদ্ধ চলছে। যেখানে একে–অপরকে বিভিন্ন পোস্টের মাধ্যমে কটাক্ষ করা হচ্ছে। ‌

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+