স্ত্রীকে ভালবাসলে শাহরুখ-আমির-সইফ হিন্দু ধর্মে রূপান্তরিত হোন, চ্যালেঞ্জ হিন্দু মহাসভার

নয়াদিল্লি, ২৪ জানুয়ারি : স্ত্রীকে সত্যিই ভালবাসলে হিন্দু ধর্মে রূপান্তরিত হোন। বলিউড অভিনেতা শাহরুখ খান, আমির খান, সইফ আলি খানকে খোলা চ্যালেঞ্জ ছুঁড়ে দিল হিন্দু মহাসভা।

আরও পড়ুন : 'লাভ জিহাদ' কভার গার্ল করিনা, সমস্যা থাকলে অভিনেত্রীকে আদালতে যাওয়ার পরামর্শ বিশ্ব হিন্দু পরিষদের

সাপ্তাহিক পত্রিকা হিন্দু সভা বার্তায় লাভ জিহাদ নিয়ে সরাসরি এই অভিনেতাদের আক্রমন শানাল হিন্দু মহাসভা। শাহরুখ, আমির, সইফের পাশাপাশি ফারদিন খান এবং ইমরান হাসমিকেও হিন্দু মহিলাদের বিয়ে করার জন্য আক্রমণ করা হয়েছে।

স্ত্রীকে ভালবাসলে শাহরুখ-আমির-সইফ হিন্দু ধর্ম অবলম্বন করুক, চ্যালেঞ্জ হিন্দু মহাসভার

সম্পাদকীয় অনুযায়ী, চিত্র নির্মাতাদের উপর চাপ সৃষ্টি করা হয় সিনেমায় মুসলিম অভিনেতাদের সঙ্গে হিন্দু অভিনেত্রীদের জুটি তৈরি করার জন্য। হিন্দু মেয়েরা যখন দেখে মুসলিম ছেলেরা হিন্দু চরিত্রে অভিনয় করছে তাও আবার হিন্দু অভিনেত্রীর সঙ্গে, তখন তারা ভাবে মুসলিম ছেলেদের সঙ্গে বিয়ে করার মধ্যে কোনও অনৈতিকতা নেই। তারা মুসলিম ছেলেদের মধ্যেই নিজেদের সঙ্গী খুঁজতে চায়।

পত্রিকাতে আরও বলা হয়েথে, "এই সমস্ত সিনেমা এূং অভিনেতাদের জন্যই হিন্দু মেয়েরা ভাবে মুসলিম ছেলেকে বিয়ে করাটা সাধারণ ও স্বাভাবিক বিষয়। আর এই মুসলিম অভিনেতারাই লাভ জিহাদকে চিরস্থায়ী করার প্রেরণা হয়ে উঠছেন।"

একইসঙ্গে তাদের প্রশ্ন, "মুসলিম অভিনেতারা যদি সত্যিই তাদের স্ত্রীকে ভালবাসে তাহলে কেন তাঁদের ইসলাম ধর্মে দিক্ষিত হতে হয়? মুসলিম সংস্কৃতিকে কেন গ্রহণ করতে হয়? কেন তাঁরা তাঁদের হিন্দু পদবী ব্যবহার করতে পারেন না।"

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+