বিদ্যা বালন নয়, বেনজির ভুট্টোর বায়োপিকে দেখা যাবে রবীনা ট্যান্ডনকে?

পাকিস্তানের প্রাক্তন মুখ্যমন্ত্রী বেনজির ভুট্টোর বায়োপিক হতে চলেছে। আর মুখ্য চরিত্রে অভিনয়ের জন্য প্রস্তাব দেওয়া হয়েছে বিদ্যা বালনকে। কিন্তু সূত্রের খবর যদি সত্যি হয় তাহলে বিদ্যা নয় বেনজিরের নামভূমিকায় দেখা যাবে রবীনা ট্যান্ডনকে।

আরও পড়ুন : এসকর্ট সার্ভিসের প্রস্তাব পেয়েও প্রত্যাখ্যান করেন রবীনা

সূত্রের খবর, কিছুদিন আগে ছবির চিত্রনাট্যকারের সঙ্গে দেখা করেছিলেন রবীনা। রবীনাকে পুরো চিত্রনাট্য বুঝিয়েছেন চিত্রনাট্যকার। চিত্রনাট্যটি পড়ে তার ভাল লেগেছে বলেও জানিয়েছেন রবীনা। এমনকি কাজের জন্য সম্মতিও নাকি জানিয়েছেন তিনি।

বিদ্যা বালন নয়, বেনজির ভুট্টোর বায়োপিকে দেখা যাবে রবিনা টন্ডনকে?

বেনজির ভুট্টোর চরিত্রটি যে একটি শক্তিশালী চরিত্র সে বিষয়ে কোনও সন্দেহ নেই। ২০০৭ সালে তাঁকে হত্যা করা হয়েছিল। এই চরিত্রটিতে একাধির পরত রয়েছে। অভিনয়ের সুযোগ রয়েছে। রবীনা নিজে এই চরিত্রটিতে অভিনয় করতে চাইছেন বলেও খবর।

শুধু অভিনয় নয়, এই ছবিটির প্রযোজনার দায়িত্বও নিতে চাইছেন রবীনা। যদিও সূত্রের খবর, চিত্রনাট্যে কিছু কিছু জিনিস বদলাতে চেয়েছেন অভিনেত্রী। চিত্রনাট্যের কাজ শেষ হয়ে গেলে পরিচালক খোঁজার কাজ তিনি নাকি নিজেই শুরু করতে চান। তারপরেই ছবিতে অন্যান্য চরিত্রের জন্য অভিনেতাদের খোঁজার কাজও শুরু করে দিতে চান তিনি।

যদিও পুরো ঘটনায় রবীনার তরফে সরকারিভাবে কিছুই জানানো হয়নি।

তবে সেক্ষেত্রে বিদ্যা বালনের অবস্থান কী হতে চলেছে তা নিয়েও কোনও কিছু স্পষ্ট নয় এমুহূর্তে। আপনার কী মনে হ ভুট্টোর নামভুমিকায় বিদ্যা না রবীনা কে বেশি মানানসই?

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+