এসকর্ট সার্ভিসের প্রস্তাব পেয়েও প্রত্যাখ্যান করেন রবীনা

কিছুদিন আগেই হায়দরাবাদের অভিজাত বাঞ্জারা হিলস থেকে আপত্তিকর অবস্থায় ধরা পড়েছিলেন অভিনেত্রী শ্বেতা বসু। হইচই হয় সারা দেশে। এমন আবহে রবীনার মন্তব্য ঘিরে শোরগোল পড়ে গিয়েছে।
আরও পড়ুন: (ছবি) শ্বেতা বসুই প্রথম নয়, মধুচক্রে আগেও ধরা পড়েছেন নায়িকারা
'দুলহে রাজা', 'মোহরা', 'জিদ্দি' ইত্যাদি সুপারহিট ছবির নায়িকা রবীনা ট্যান্ডন জানিয়েছেন, ১৯৯৫ সালে একদিন শ্যুটিংয়ের সময় এক মাঝবয়সী মহিলা আসেন। সঙ্গে একটি বাচ্চাও ছিল। এক ব্যবসায়ীর নাম করে ওই মহিলা বলেছিলেন, তিনি নাকি রবীনা ট্যান্ডনের সান্নিধ্য চান। তাই এসকর্ট সার্ভিসে আসতে হবে রবীনাকে।
এই কথা শুনেই তাঁর মাথা গরম হয়ে যায়। রবীন ট্যান্ডন বলেছেন, "আমি চেঁচামেচি শুরু করে দিই। মেরেই দিতাম। কিন্তু সঙ্গে বাচ্চাটা থাকায় আমার মায়া হল। তাই মারিনি। কিন্তু সঙ্গে সঙ্গে ওখান থেকে চলে যেতে বলি।" এই ঘটনার পর কয়েক দিন মেজাজ তিরিক্ষি ছিল বলে জানিয়েছেন তিনি।












Click it and Unblock the Notifications