শুধু জ্যাকলিন নন, তাঁর গোটা পরিবার দামি উপহার–অর্থ ‌পেয়েছিল, ইডির কাছে স্বীকার সুকেশের

জেলে বসেই ২০০ কোটি টাকা আত্মসাতের ছক কষে ফেলা ধনকুবের কনম্যান সুকেশ চন্দ্রশেখর ইডিকে জানিয়েছে যে জ্যাকলিন ফার্নান্ডেজ তাঁর বয়ানে সত্যি কথা জানাননি। সুকেশের দাবি তিনি অভিনেত্রীর বোনকে মার্কিন যুক্তরাষ্ট্রে যে পরিমাণ অর্থ স্থানান্তর করেছে, সে বিষয়ে জ্যাকলিন ইডিকে সঠিক তথ্য দেননি।

জ্যাকলিনের বোনকে টাকা পাঠায় সুকেশ

জ্যাকলিনের বোনকে টাকা পাঠায় সুকেশ

প্রসঙ্গত, অন্যদের সঙ্গে সুকেশ চন্দ্রশেখরের বিরুদ্ধেও ২০০ কোটি অর্থ তছরূপের অভিযোগ আনা হয়েছে। কনম্যান সুকেশ ইডিকে জেরার মুখে জানিয়েছে যে সে জ্যাকলিনের বোন জেরাল্ডাইনকে, যিনি আমেরিকায় থাকেন, তাকে ১৮০,০০০ মার্কিন ডলার পাঠিয়েছিল। যদিও জ্যাকলিন দাবি করেছিলেন যে তাঁর বোনকে ১৫০,০০০ মার্কিন ডলার পাঠানো হয়েছিল। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের হাতে ইডি ও সুকেশ চন্দ্রশেখরের জেরার অডিও ক্লিপ এসেছে। এখানে উল্লেখ্য, সুকেশ চন্দ্রশেখর ও লীনা মারিয়া পলকে অর্থ তছরূপের ঘটনায় পুলিশ সম্প্রতি গ্রেফতার করেছে। তাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে দিল্লির তিহার জেলে বসেই সুকেশ চন্দ্রশেখর তোলাবাজির চক্র চালাতো।

২০০ কোটি টাকার প্রতারণা

২০০ কোটি টাকার প্রতারণা

র‌্যানব্যাক্সির প্রাক্তন কর্ণধার শিবিন্দর সিংয়ের স্ত্রী অদিতি সিংয়ের অভিযোগের ভিত্তিতে এই যুগল এখন দিল্লি পুলিশের হেফাজতে রয়েছে। সুকেশ চন্দ্রশেখরের বিরুদ্ধে অভিযোগ যে সে অদিতি সিংয়ের স্বামী শিবিন্দর সিংকে জামিনে মুক্ত করার প্রতিশ্রুতি দিয়ে একাধিক সরকারি কর্মকর্তাদের ছদ্মবেশে ফোন করেন অদিতি সিংকে এবং তাঁর থেকে ২০০ কোটি টাকা আত্মসাৎ করে। চন্দ্রশেখর এবং লীনা মারিয়ার বিরুদ্ধেও ভুয়ো সংস্থা ব্যবহার করে বিদেশে অর্থ জমা করার অভিযোগ রয়েছে।

একাধিক উপহার দেয় সুকেশ জ্যাকলিনকে

একাধিক উপহার দেয় সুকেশ জ্যাকলিনকে

ইডির জেরার মুখে সুকেশ চন্দ্রশেখর দাবি করেছেন যে জ্যাকলিন ফার্নান্ডেজ তার বন্ধু হয় এবং সে তাঁকে একাধিক উপহার ও নামী ব্র‌্যান্ডের পোশাক দিয়েছেন কিনে। ইডিকে সুকেশ তার জেরায় বলেছে, '‌আমি জ্যাকলিনকে ১৫টি কানের দুল, পাঁচটি বার্কিন ব্যাগ ও ওয়াইএসএল, গুচি সহ অন্যান্য ব্র‌্যান্ডের ব্যাগ, কার্টিয়ারের চুড়ি ও টিফানি ব্রেসলেট উপহারে দিয়েছি। এই গয়না ও কানের দুলগুলিতে হিরে বসানো এবং সব মিলিয়ে প্রায় ৭ কোটির উপহার হবে।'‌ ইডি চেন্নাইয়ের পূর্ব উপকূলবর্তী সুকেশের বাংলোতে তল্লাশির সময় তাঁরা একাধিক মূল্যবান ঘড়ি বাজেয়াপ্ত করেন এবং সুকেশ কি জ্যাকলিনকে আর কোনও মূল্যবান ঘড়ি উপহার দিয়েছিল কিনা সে বিষয়ে ইডি জিজ্ঞাসা করে। সুকেশ বলে, '‌হ্যাঁ, আমি অভিনেত্রীকে রোলেক্স, রজার ডুবুইস, ফ্র‌্যাঙ্ক মুলারের উপহার দিয়েছিলাম।'

কি দাবি করছে কনম্যান সুকেশ

কি দাবি করছে কনম্যান সুকেশ

ইডি সুকেশকে যখন জানায় যে জ্যাকলিন দাবি করেছে সুকেশ তাঁর বোন‌ জেরাল্ডাইনের জন্য ১৫০,০০০ মার্কিন ডলারের ঋণ নিয়েছিল, তখন চন্দ্রশেখর জানায় এটা সত্য নয়। সুকেশ বলে, '‌জ্যাকলিন সত্যি কথা বলেনি। দীপক রমনানির (‌যে গ্রেফতার হয়েছে)‌ মাধ্যমে আমি ১৮০,০০০ মার্কিন ডলার ও বিএমডব্লিউ (‌এক্স৫)‌ জেরাল্ডাইনকে পাঠিয়েছিলাম।'‌ চন্দ্রশেখর এও দাবি করেছেন যে সে জ্যাকলিন ও তাঁর পরিবারকেও মূল্যবান উপহারে ভরিয়ে দিয়েছিল। কনম্যানের দাবি, 'অভিনেত্রীর অভিভাবককেও আমি উপহার দিয়েছি, আমি তাঁদের মাসেরাতি এবং অভিনেত্রীর মাকে বাহারিনে ‌পর্সে গাড়ি উপহার পাঠিয়েছিলাম। এমনকী আমি যে ব্যক্তিগত জেট ব্যবহার করতাম তা ব্যবহারের জন্য দিয়েছিলাম জ্যাকলিনকে, সেটা তিনি প্রায়ই ব্যহার করতেন।'‌

সান টিভির কর্ণধার বলে পরিচয়

সান টিভির কর্ণধার বলে পরিচয়

জ্যাকলিন ইডিকে তাঁর বয়ানে বলেছেন যে চন্দ্রশেখর তাঁর কাকা শেখর রত্না ভেলাকে সান টিভির কর্ণধার বলে পরিচয় দিয়েছিল। জ্যাকলিন ইডিকে বলেন, '‌শেখর জানিয়েছিল যে সুকেশ আমার বড় ভক্ত। শেখর এও জানায় যে আমার দক্ষিণী ছবি করা উচিত এবং সান টিভি এ ধরনের অনেক সিনেমা প্রযোজনা করে। ফেব্রুয়ারি থেকে আমি সুকেশের সঙ্গে যোগাযোগ রাখি। সুকেশ আমায় তার নম্বর দেয় এবং আমায় ওই নম্বরে ফোন করতে বলে।'‌ জ্যাকলিনের বোনকে ঋণ দেওয়ার পাশাপাশি অভিনেত্রী এও জানান যে চন্দ্রশেখর তাঁর ভাই ওয়ারেনকে অস্ট্রেলিয়ায় ১৫ লক্ষ টাকাও পাঠিয়েছে।

দামি উপহারে ভরিয়ে দিয়েছিল জ্যাকলিনকে

দামি উপহারে ভরিয়ে দিয়েছিল জ্যাকলিনকে

জ্যাকলিন ইডিকে জানিয়েছে যে তিনি চন্দ্রশেখরের থেকে মূল্যবান উপহার পেয়েছেন, যার মধ্যে একটি ঘোড়াও রয়েছে, যর নাম এসপুয়েলা। এর পাশাপাশি গুচি ও চ্যানেল থেকে তিনটে ব্যাগ, দু'‌টি গুচির জিমে পরার পোশাক, একজোড়া লুইস ভুইটোনের জুতো, দু'‌জোড়া হীরের দুল, একাধিক-পাথর বসানো ব্রেসলেট ও দু'‌টি হার্মসের ব্রেসলেটও রয়েছে উপহারের তালিকায়। জ্যাকলিন এও দাবি করেছেন যে সুকেশ তাঁকে মিনি কুপার কারও উপহার দিয়েছিলেন যেটা তিনি ফিরিয়ে দেন।

নোরা ফতেহিকে বিএমডব্লিউ

নোরা ফতেহিকে বিএমডব্লিউ

জ্যাকলিন ছাড়াও এই মামলায় ইডি বলিউড অভিনেত্রী নোরা ফতেহিকে জিজ্ঞাসাবাদ করে এবং ইডির দাবি চন্দ্রশেখর তাঁকে ২০২০ সালের ডিসেম্বরে বিএমডব্লিউ গাড়ি উপহার দিয়েছিল এবং পরে তাঁকে অন্যান্য দামি উপহার সহ ৭৫ লক্ষ টাকাও দেয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+